Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারি চাকরিজীবীদের ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা
জাতীয়

সরকারি চাকরিজীবীদের ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

By iNews DeskJune 17, 2023Updated:June 17, 20233 Mins Read

সরকারি চাকরিজীবীদের ভ্রমণ  বিল দাখিলে নতুন নির্দেশনা

জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিজীবীদের ভ্রমণ ভাতা বিল দাখিলে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের কিলোমিটার প্রতি ভ্রমণ ভাতা পুনঃনির্ধারণ করে দেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

Advertisement

সম্প্রতি অর্থমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, অর্থ বিভাগ থেকে ২০২২ সালের ১৪ জুলাই জারিকরা প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা একই বছর ১ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ক্যাটাগরি-২-এর আওতাভুক্ত কর্মচারীরা ১৯৯ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ১৫ টাকা এবং ১৯৯ কিলোমিটার-পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা হারে ভ্রমণ-ভাতা পাবেন। আর ক্যাটাগরি ৩ ও ৪-এর আওতাভুক্ত কর্মচারীরা ১৯৯ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ৮ টাকা এবং ১৯৯ কিলোমিটার-পরবর্তী প্রতি কিলোমিটার ৬ টাকা হারে ভ্রমণ-ভাতা পাবেন।

পরিপত্রে বলা হয়েছে, বিমানে ভ্রমণের ক্ষেত্রে অর্থ বিভাগের ২০২২ সালের ১৪ জুলাই জারিকৃত প্রজ্ঞাপনের ৭৮ নং নির্দেশনা অনুযায়ী, ভ্রমণ শুরুর স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব পর্যন্ত বিমানযোগে ভ্রমণের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে। প্রসঙ্গত, গত ৩১ মে অর্থ বিভগ-এর এক প্রজ্ঞাপনে পরবর্তী আদেশ না- দেওয়া পর্যন্ত সরকারি খরচে আকাশ পথে বিদেশে প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, যেকোনো ভ্রমণের জন্য অগ্রীম গ্রহণ ও সমন্বয়ের ক্ষেত্রে অন-লাইন সিস্টেম কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল দাখিল করা যাবে এবং একই উপজেলার অভ্যন্তরে ৮ কিলোমিটারের অধিক দূরত্ব ভ্রমণের ক্ষেত্রে অন-লাইন সিস্টেম কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল দাখিল চলমান থাকবে।

পরিপত্রে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগের সচিব, সিনিয়র সচিব, সামরিক বাহিনীর মেজর জেনারেল ও তদুর্ধ্ব কর্মকর্তা এবং অধঃতন আদালতের জেলা জজ পদ মর্যাদার কর্মকর্তা ছাড়া সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ট্যুরের ডায়রি নিয়ন্ত্রণকারী কর্তৃক অনুমোদিত হতে হবে।

উল্লেখ্য, গত বছর বেসামরিক প্রশাসনের আওতাধীন দেশের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতার হার পুনঃনির্ধারণ করেছে সরকার। ভাতার পরিমাণ বা হার নির্ধারণে ১ম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা- কর্মচারিদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-১-এর আওতায় রয়েছেন ১ম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারিরা; ক্যাটাগরি-২-এর আওতায় ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মকর্তা ও কর্মচারি, ক্যাটাগরি-৩-এর আওতায় ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারি এবং ক্যাটাগরি-৪-এর আওতায় ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা রয়েছেন।

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সর্বশেষ সময়সীমা ১৮ জুন এদিকে, বাজেট বাস্তায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সর্বশেষ সময়সীমা আগামী ১৮ জুন পুনঃনির্ধারণ করেছে সরকার। ইতিপূর্বে অর্থ অবমুক্তির সময়সীমা ১২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, অর্থবছরের শেষদিকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা সংস্থা থেকে দাখিল করা নিয়মিত বিল ও ফেরত বিলসমূহের ওপর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক পূর্ব-নিরীক্ষার কাজ সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে অর্থবছরের শেষে ব্যয় বিল দাখিল, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। চলমান ২০২২-২০২৩ অর্থবছরের শেষ তিন কর্মদিবস ২৮ থেকে ৩০ জুন পবিত্র ঈদুল আজহার সময়ের কাছাকাছি হওয়ায় সরকারি অফিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। সার্বিক প্রেক্ষাপটে ২০২২-২০২৩ অর্থবছরের ব্যয় বিল দাখিল, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর ক্ষেত্রে সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে পরিপত্রে বলা হয়েছে,পুনঃনির্ধারিত এ সময়সীমা কোনো ক্রমেই আর বাড়ানো হবে না।

বর্তমান নির্দেশনা অনুযায়ী, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির (প্রযোজ্য ক্ষেত্রে) সর্বশেষ তারিখ ১৮ জুন (এর আগে ছিল ১২ জুন পর্যন্ত); পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সর্বশেষ তারিখ ২২ জুন (এর আগে ছিল ১৪ জুন পর্যন্ত); পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সর্বশেষ তারিখ ২৫ জুন (এর আগে ছিল ২০ জুন পর্যন্ত); পরিচালন ও উন্নয়ন উভয় বাজেটের আওতায় বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ ২৫ জুন (অপরিবর্তিত)।

পরিপত্রে বলা হয়েছে, সকল প্রকার বেতন-ভাতা সংক্রান্ত বিল এ সময়সীমার আওতামুক্ত থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa