জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম কর্মসূচি দিল বিএনপি। আজ সোমবার (০৮ জানুয়ারি) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বিএনপি

Advertisement

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (০৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি।

মঈন খান বলেন, বাস্তবতার নিরিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তবর্তীকালীন স্বাধীন সরকারের মাধ্যেমে নির্বাচন হতে হবে। সত্যিকার অর্থে জনগণ যে ক্ষমতার উৎস, তাদের হাতে ক্ষমতা দিতে হবে। যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা একটি ইশতেহার চেয়েছি। যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার চেয়েছি। আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এ সরকারকে বর্জন করেছে। গতকাল জনগণ শুধু ভোট বর্জনই করেনি, তারা আওয়ামী লীগের বিদ্যমান কর্মকাণ্ডকে বর্জন করেছে। জনগণযে ভোট বর্জন করেছে এটাই তার প্রমাণ। বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে।

নৌকার প্রার্থী হয়েও পরাজিত হলেন যারা

এর আগে, গতকাল রবিবার (০৭ জানুয়ারি) নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন বর্জন করে এদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছিল এসব দল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.