Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চলতি বছর চালু হচ্ছে নতুন তিন জোড়া ট্রেন
জাতীয়

চলতি বছর চালু হচ্ছে নতুন তিন জোড়া ট্রেন

By Saiful IslamJanuary 23, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের বিপুল যাত্রী চাহিদা থাকার পরেও পর্যাপ্ত পরিমাণে মানসম্মত ট্রেন না থাকায় রেলওয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা। ফলে লোকসানের মুখে রয়েছে সরকারের সেবাদানের গুরুত্বপূর্ণ এই খাত।

train

অন্যদিকে অধিকাংশ আন্তঃনগর ট্রেনেই ৪০-৫০ শতাংশ যাত্রী টিকিট না পেয়ে স্টান্ডিং টিকিটে ভ্রমণ করছেন।

বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলে ১৯৬টি ট্রেন চলাচল করার কথা। কিন্তু কোচ সংকট, ইঞ্জিন সংকট, স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে জনবল সংকট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইন সম্পূর্ণ না হওয়ায় বন্ধ রয়েছে ৫৬টি ট্রেন। তবে পরিস্থিতি বদলাতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব)।

একটি প্রকল্পের আওতায় কোরিয়া থেকে নতুন ১৫০টি মিটারগেজ কোচ আসছে। এরই মধ্যে দেশে এসেছে ১৫টি মিটারগেজ কোচ। নতুন তিন জোড়া আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-চাঁদপুর এবং ঢাকা-ময়মনসিংহ রুটে নতুন তিনটি আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চল এসব ট্রেন চালানোর বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে রেল মন্ত্রণালয়ে।

তবে আলোচনায় রয়েছে চট্টগ্রাম-সিলেট রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর বিষয়টিও। বর্তমানে নতুন ট্রেন চালুর বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে এ বছরই চালু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলওয়ে সম্প্রসারণের প্রকল্পটি। কক্সবাজারে রেললাইন উদ্বোধন হলে তখন ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে বন্দরনগর চট্টগ্রামে চালু হবে নতুন আন্তঃনগর ট্রেন।

চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ব্যাপক যাত্রী চাহিদা থাকলেও বর্তমান ট্রেনগুলো দিয়ে যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এজন্য নতুন তিন জোড়া ট্রেন চালুর একটি প্রস্তাবনা রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, রেল নিয়ে আমাদের তিন ধরনের পরিকল্পনা রয়েছে। একটি স্বল্পমেয়াদি, অন্য দুটি মধ্য ও দীর্ঘমেয়াদি।

স্বল্পমেয়াদি পরিকল্পনায় কিছু রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে সমীক্ষা চলছে। যাত্রী চাহিদা বিবেচনায় নতুন ট্রেন চালু করতে হবে বলে জানান রেলওেয়ের এই কর্মকর্তা।

কোন কোন রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে নতুন আন্তঃনগর চালালে লাভজনক হবে কিনা সেটা আলোচনায় রয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি উন্নতমানের মিটারগেজ কোচ কিনছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ১৫টি কোচ দেশে পৌঁছেছে। অন্য কোচগুলোও এ বছরের মধ্যে দেশে এসে পৌঁছাবে। ১৫০টি মিটারগেজ কোচ কিনতে ব্যয় হচ্ছে ৬৫৮ কোটি টাকা।

মিটারগেজ কোচগুলোতে স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়ো-টয়লেটসহ আধুনিক প্রযুক্তি যুক্ত রয়েছে। এর ফলে যাত্রীসেবার মান বাড়বে এবং যাত্রীরা রেল ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

আর্থিক সংকটে ইভিএম প্রকল্প এবার হচ্ছে না: ইসি সচিব

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় চলতি চালু জোড়া ট্রেন তিন নতুন বছর হচ্ছে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.