জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীরা

Advertisement

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার একটু পর জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে শপথ নেন। এর পর দুপুর ১২টায় জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ নিতে আজ সকাল থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

বিয়ের ২ মাস পর বেবি বাম্প, কটাক্ষের শিকার এই অভিনেত্রী

শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।

এর আগে, সকাল ১০টার একটু পরে জাতীয় সংসদ ভবনে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.