নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দিবারাত্রির ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন জাইমা রহমান।

খেলা শুরু হয় সকাল ১১টায়। ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা পর তিনি স্টেডিয়ামে উপস্থিত হন এবং মাঠে বসে বাংলাদেশ দলের লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছিলেন জাইমা রহমান। তবে সেবার তাকে ঘিরে স্টেডিয়ামে ভিড় ও অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এবার সেই ধরনের পরিস্থিতি এড়াতে তিনি প্রেসিডেন্ট বক্সে না বসে প্রেসবক্সের বিপরীত পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল শুরুতে ফিল্ডিং করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


