স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়রের ইন্টার মায়ামিতে যোগদানের গুঞ্জন ছিল আগে থেকেই। সেটি অবশ্য মেলেনি শেষ পর্যন্ত। তবে সম্প্রতি মায়ামিতে ব্রাজিলিয়ান তারকার বিলাসবহুল বাড়ি কেনার খবরে সেই গুঞ্জন আবারও উঠেছে। যা নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো। যিনি বার্সেলোনাতেও নেইমার-মেসিদের কোচিং করিয়েছেন।

neymi

Advertisement

ইএসপিএন বলছে– নেইমার ১৫০ মিলিয়ন ব্রাজিলিয়ান ডলারে নতুন বাড়ি কিনেছেন। আর তার অবস্থান ফ্লোরিডার মায়ামিতে হওয়ায় ডালপালা মেলেছে ভিন্ন আলোচনাও। যা নিয়ে সংবাদ সম্মেলনে এসে প্রশ্নের মুখোমুখি হন মায়ামি কোচ মার্টিনো।

সেখানে অবশ্য পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। তবে আবার নেইমারের আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘যদি কেউ এখানে বাড়ি কেনে, তার মানে তাদের সবাই কী খেলতে আসছে? আমি বার্সেলোনায় যখন ছিলাম, একই সময়ে সেখানে নেইমারও খেলেছে। আমার জন্য দারুণ সময় ছিল, কারণ উচ্চ মানসম্পন্ন খেলোয়াড়দের সেখানে পেয়েছি। যা সবসময়ই আমার জন্য বিশেষ স্মৃতি। সেখান থেকে লিও (মেসি) এবং আরও কয়েকজন অ্যাথলেটও এখানে এসেছে, সুতরাং যেকোনো কিছুই হতে পারে।’

নেতার ছেলের সঙ্গে সাইফকন্যার প্রেম

মায়ামি কোচ বলছেন, ‘(নেইমারকে আনার বিষয়ে) আমি ভাবতে পারছি না যে লিগ বেতন ইস্যুটা নমনীয় করবে কি না, সেটি কীভাবে কী করবে জানি না। মিডিয়াতে বলাটা সহজ, তবে বাস্তবতা বেশ কঠিন। যদি বদল না আসে তাহলে এমএলএসের নীতিমালা অনেক কঠিন। বাস্তবতা হচ্ছে আপনি সহজে কিংবা মুক্তভাবে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন না। ফোর্ট লডারডেলে বাড়ি কিনলো কিংবা বিয়ে করলো বলেই কোনো খেলোয়াড়ের নাম বলতে পারি না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.