Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি এনআইডি প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করার পক্ষে তারেক রহমান
রাজনীতি

এনআইডি প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করার পক্ষে তারেক রহমান

By Shamim RezaJanuary 25, 20262 Mins Read

নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনায় এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি পুরো সিস্টেম ডিজিটালাইজ করা হয় এবং যেখানে যেখানে ত্রুটি আছে সেগুলো সংশোধন করা হয়, তাহলে মানুষ ঘরে বসেই এনআইডি নিতে পারবে। ডিজিটালাইজেশন করলে দুর্নীতি এবং সমস্যা অনেকাংশে কমে আসবে।

Advertisement

বর্তমান এনআইডি প্রক্রিয়ায় অনেক নাগরিককে ঝামেলা পোহাতে হয়। আমাদের সিস্টেমে যেখানে যেখানে ত্রুটি আছে সেগুলো ঠিক করতে হবে। নাগরিকরা যদি নিজেদের কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই কাজটি করতে পারে, তাহলে পুরো প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত হবে। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে এনআইডি, পাসপোর্ট ও অন্যান্য সার্টিফিকেট দ্রুত এবং ঝামেলামুক্তভাবে প্রাপ্ত হওয়া উচিত। অনেক দেশে ইতোমধ্যেই ডিজিটাল ব্যবস্থা কার্যকর রয়েছে এবং বাংলাদেশেও তা করা সম্ভব।

পাহাড়ের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। আপনি সমতলের না পাহাড়ের-কোনো পার্থক্য নেই।

যোগ্যতার ভিত্তিতে সকল সুযোগ পাওয়া উচিত। শিক্ষা, চাকরি এবং সরকারি সুযোগ-সুবিধায় প্রত্যেক নাগরিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ২৪ এর আন্দোলন শুরু হওয়ার সময় আমরা কোটা প্রথা বাতিল করেছি। কিছু বিশেষ ক্ষেত্রে যেমন: ডিজেবল বা ভিন্ন ধরনের মানুষদের জন্য সংক্ষিপ্ত কোটা রাখা হয়েছে। বাকি ক্ষেত্রে সব সুযোগ-সুবিধা মেধার ভিত্তিতে পাওয়া উচিত।

এটি সমতল ও পাহাড়-সব যুবকের জন্য সমানভাবে প্রযোজ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামুদ্রিক অর্থনীতির স্বপ্ন নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের ব্লু ইকোনমি একটি বিশাল সম্ভাবনা। এটি শুধুমাত্র মাছ ধরার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং, ট্রেড এবং অন্যান্য সামুদ্রিক উদ্যোগকেও অন্তর্ভুক্ত করে।

তিনি বলেন, চট্টগ্রামের মতো অঞ্চলে শিপ ব্রেকিং ও শিপ বিল্ডিং শিল্প রয়েছে। এই শিল্পগুলোকে ধীরে ধীরে উন্নত করা এবং সংগঠিতভাবে পরিচালনা করা প্রয়োজন। ট্রেড এবং বিজনেস বৃদ্ধি করলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্লু ইকোনমির বিভিন্ন খাতে ছোট-ছোট এন্টারপ্রেনার ও উদ্যোগগুলোকে উৎসাহিত করতে হবে। এতে অর্থনৈতিক সুযোগ বাড়বে এবং যুব সমাজের অংশগ্রহণ জোরদার হবে। বাংলাদেশের দীর্ঘ সমুদ্রসীমা এই খাতে বিশাল সম্ভাবনা তৈরি করছে, যা সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো সম্ভব।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অনুষ্ঠানের শুরুতে তিনি নিজেকে ‘স্যার’ না বলে ‘ভাইয়া’ সম্বোধন করার অনুরোধ করেন শিক্ষার্থীদের প্রতি। ঘন ঘন কাশির বিষয়ে চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ রাফসানের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘একটু হালকা জ্বর আছে’।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa