নেত্রকোনার মদন উপজেলায় আরিয়ান নামের ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৪৮ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।

গত বুধবার দুপুর ১২টার দিকে আরিয়ান নিখোঁজ হয় নানার বাড়ি থেকে।
জানা গেছে, নিখোঁজ আরিয়ান (আরফান) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বিন্নি গ্রামের আনিস মিয়ার (৫০) মেয়ের ঘরের নাতি। এক মাস পূর্বে নানার বাড়িতে বেড়াতে আসে নাতি আরিয়ান।
এদিকে নিখোঁজ শিশু আরিয়ান কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের সানাউল্লাহ মিয়ার (৩৫) এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের আগে নানা বাড়িতে খেলছিল আরিয়ান। সেখানে পাশে দিয়ে বয়ে গেছে মগড়া নদী। তবে, নদীর পাড়ে নিখোঁজ শিশু আরিয়ানের পরনের জামা কাপড় পাওয়া গেছে।
ঘটনার পরপরই এলাকাবাসী ওই নদীতে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টাতেও শিশুটির খোঁজ না পেয়ে তারা অভিযান স্থগিত করেন।
পরিবার ও স্থানীয়দের মতামত শিশু আরিয়ান খেলা করছিল নানার বাড়িতে তার পরনের জামা কাপড় নদীর পাড়ে কেন পাওয়া গেল। এ ঘটনা ময়মনসিং ডুবুরে টিম তিন ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের।
এছাড়া গতকাল বৃহস্পতিবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত শিশু আরিয়ানের খোঁজ মেলেনি। থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে খোঁজাখুঁজি অব্যাহত আছে।’
এদিকে সন্তান নিখোঁজের ঘটনায় নিস্তব্ধ হয়ে পড়েছে গুটা পরিবার। তাদের আহাজারি আর চাপা কান্নায় যেন ভারী হয়ে উঠেছে আকাশ!
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় সম্পর্কে নানা বুলবুল খান বাদী হয়ে মদন থানায় এক নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


