জাহিদ ইকবাল : রাজধানীর নিকুঞ্জে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সমাজ কল্যাণ ঐক্য পরিষদ, নিকুঞ্জের উদ্যোগে বৃহৎ পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) নিকুঞ্জ–২ এর রোড নম্বর ১৬ সংলগ্ন বেচেলর এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র রমজান মাসের মাহাত্ম্য ছড়িয়ে দেওয়া এবং সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও ভালোবাসার ফলেই এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিল সফল করতে নেপথ্যে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে এ আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকদের মতে, এই আয়োজন সফল করতে নাইমুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একইভাবে গত কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করে সৈকতও আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদ—নিকুঞ্জের স্বেচ্ছাসেবক দলের সদস্য মিনহাজ, আপন, মানিক, মুন্না, সিফাত, সাব্বির, ইমন, রায়হান, কাউসার ও নাঈমসহ অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিডিক্লিন খিলক্ষেত শাখার সদস্যরাও অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধ সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়া প্রোজেক্ট বাংলাদেশ টিমের সদস্যরাও আহ্বানে সাড়া দিয়ে আয়োজন সফল করতে সহযোগিতা করেন। পাশাপাশি এলাকার বেশ কয়েকজন সম্মানিত ও গুণী ব্যক্তির উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশেষ করে পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সফল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাজ কল্যাণ ঐক্য পরিষদ, নিকুঞ্জের প্রাণপুরুষ মো. জিয়াউর রহমান।
আয়োজকদের মতে, তার নেতৃত্ব, সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


