Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় নীলফামারীর চীন মৈত্রী হাসপাতাল হবে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র : প্রধান উপদেষ্টা
জাতীয় স্লাইডার

নীলফামারীর চীন মৈত্রী হাসপাতাল হবে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র : প্রধান উপদেষ্টা

By Shamim RezaJan 26, 2026, 2:30 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

Yunus

একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একনেকের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২,৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশের সরকার ১৭৯ কোটি ২৭ লাখ টাকা অর্থায়ন করবে এবং বাকি অংশ চীনের অনুদান সহায়তা হিসেবে দেওয়া হবে।

প্রকল্প অনুযায়ী নীলফামারী সদর উপজেলায় একটি আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলা, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।

হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগ চালু করা হবে। এছাড়া আধুনিক জরুরি বিভাগ, ICU, CCU, HDU, উন্নত ডায়াগনস্টিক সুবিধা ও অপারেশন থিয়েটার থাকবে, যা জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এই হাসপাতাল শুধু একটি অবকাঠামো নয়, এটি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি কৌশলগত বিনিয়োগ। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষ নিজের এলাকায় উন্নত চিকিৎসা সেবা পাবে, এবং রংপুর ও ঢাকার হাসপাতালগুলোর উপর চাপ কমানো সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “এই হাসপাতাল শুধু বাংলাদেশের রোগীদের জন্য নয়, এটি দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নেপাল ও ভূটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর রোগীরাও এখানে উন্নত চিকিৎসা সেবা পাবেন।”

প্রকল্পটি বাস্তবায়িত হলে ৮৯৩ জন চিকিৎসক, ১,১৯৭ জন নার্স এবং ১,৪১০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে।

হাসপাতাল ভবন ও সহায়ক অবকাঠামোর মধ্যে থাকবে:

  • ১০ তলা হাসপাতাল ভবন
  • ১০ তলা অধ্যাপক ও সিনিয়র ডক্টর কোয়ার্টার
  • ১০ তলা ডাক্তারদের ডরমেটরি
  • ২ তলা ডিরেক্টরস বাংলো
  • দুইটি ৬ তলা নার্স ডরমেটরি
  • দুইটি ১০ তলা কর্মচারী কোয়ার্টার
  • প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি

নীলফামারীতে বর্তমানে প্রায় ২১ লাখ মানুষের বসবাস, যেখানে শয্যার সংখ্যা জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল। নতুন হাসপাতালের মাধ্যমে গুরুতর ও জটিল রোগে আক্রান্ত রোগীদের রংপুর বা ঢাকায় রেফার করার প্রয়োজন কমবে, চিকিৎসা ব্যয় ও ঝুঁকি কমবে এবং সময়মতো জীবনরক্ষাকারী সেবা নিশ্চিত হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, এই হাসপাতাল শুধু নীলফামারী বা উত্তরাঞ্চলের জন্য নয়, দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

May 21, 2026, 11:39 AM Asia/Dhaka
ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

May 21, 2026, 11:31 AM Asia/Dhaka
ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

May 21, 2026, 11:26 AM Asia/Dhaka
Latest News
নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

গলা কেটে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp