Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।

আইজিপি

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটি-তে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলস কাজ চলছে।

এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এ সাফল্য কেবল ব্যক্তিগত নয়, বরং এটি আপনাদের ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় দীর্ঘদিনের বঞ্চনার দ্বার খুলে দিয়েছে এবং আপনারা আপনাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করেছেন।’

পুলিশ প্রধান কর্মকর্তাদের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বলেন, ‘আপনাদের পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না; এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা। সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে ওঠার এই সময়ে পুলিশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

আইজিপি এএসপি প্রবেশনারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধিবিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মুসলেহ উদ্দিন আহমদ এবং সরদার নূরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তারা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি নিয়োগ লাভ করেছেন। এই ব্যাচের ৬০ জনসহ ২৮তম ও ৪৩তম ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.