ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নির্বাচনকে ঘিরে উৎসাহ এবং প্রত্যাশা ব্যক্ত করছেন। এই প্রেক্ষাপট শোবিজ অঙ্গনের তারকারাও উন্মুক্তভাবে নিজেদের মত প্রকাশ করছেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী তার বক্তব্যে বলেন, “এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি না কোন পক্ষ সরকারে আসছে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া, আমরা যেন নিরাপদভাবে বসবাস করতে পারি। নারী-পুরুষের মধ্যে বৈষম্য যেন না থাকে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ হয়।”
তিনি আরও বলেন, “আমরা প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হতে চাই। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করি।”
অভিনয় ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন বুবলী। বছরের শুরুতে নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’-এ কাজ করছেন তিনি। এছাড়া ‘ঢাকাইয়া দেবদাস’ নামের সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


