Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনের প্রভাবে হঠাৎ বেড়েছে নিত্যপণ্যের দাম
জাতীয়

নির্বাচনের প্রভাবে হঠাৎ বেড়েছে নিত্যপণ্যের দাম

By Shamim RezaJanuary 8, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তারের নানা ঘটনা ঘটছে সারা দেশের প্রায় সবখানে। কোথাও সংঘাত-সহিংসতা, কোথাও হুমকি! তবে এসবের মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।

নিত্যপণ্যের দাম

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক রাজনৈতিক দলেরই অংশগ্রহণ নেই। নির্বাচনের দিন হরতাল ডেকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কাও রয়েছে। আর নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাও করছেন অনেকে। ফলে মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে বাজারে ভিড় করছেন। এতে করে হঠাৎ চাহিদা বাড়ায় বাজারে সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা যায়, শীতের শুরুতে ৩০ টাকা বিক্রি হওয়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপির মতো ৫০-৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি বিভিন্ন মানের শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, বাঁধাকপি ৫০ (প্রতিটি), লাউ ৮০ (প্রতিটি), মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা আর মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

এছাড়া, পটল প্রতি কেজি ৮০ টাকা, শসা ৬০, বরবটি ১২০, শালগম ৫০, করলা ৮০, টমেটো ৮০, কাঁচা টমেটো ৪০, আলু ৭০, গাজর ৬০ ও পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুতে সবজির দাম কম থাকলেও তফসিল ঘোষণার পর থেকে তা বাড়তে থাকে। তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে তা আরও বেড়েছে। তাছাড়া নির্বাচনের কারণে অনেক কৃষক ভাবছেন, নির্বাচনের পরেই ফসল তুলে বিক্রি করবেন। সবকিছু মিলিয়ে বাজারে একটা প্রভাব পড়েছে।

এদিকে সবজির মতো ডিম ও মাংসের বাজারেও একই পরিস্থিতি দেখা গেছে। প্রতি কেজি ব্রয়লারে ১০ থেকে ১৫ টাকা ও প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ১০ টাকা। দুদিন আগে ১৯০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ও কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। রুই, কাতল ও পাঙ্গাসসহ প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে।

মুরগির মতো দাম বেড়েছে ডিমের ডজনে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৪০ টাকায়। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছিল ১২০ টাকায়।

ভোক্তারা বলছেন, নির্বাচনকে ইস্যু বানিয়ে ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। চাহিদার নামে মানুষের পকেট লুটে অতিরিক্ত মুনাফা করছেন তারা।

ছবিটি জুম করে দেখুন, গাছ না মানুষ কোনটি আগে দেখলেন

রাজধানীর হাতিরপুল বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সুরাইয়া জামান বলেন, শীতের মৌসুমে আগে কখনোই এত দামে সবজি কিনিনি। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে সবজির দাম কম থাকবে এটা সবার জানা। কিন্তু বাজারে এসে দেখলাম সব ধরনের সবজির দাম বাড়তি। সবকিছুই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সামান্য অজুহাতে পণ্যের দাম বেড়ে যায়, আর নিয়ন্ত্রণ করতে পারে না সংশ্লিষ্টরা। এ নিয়ে বিপদে পড়তে হয় আমাদের মতো সাধারণ ক্রেতাদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa