Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করলে দেশের উন্নয়ন হবে: তারেক রহমান
জাতীয়

নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করলে দেশের উন্নয়ন হবে: তারেক রহমান

By Mynul Islam NadimJanuary 31, 20263 Mins Read

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ বহু বছর পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। মহান আল্লাহর কাছে এজন্য হাজার লাখো কোটি শুকরিয়া। প্রিয় শেরপুর এবং ধুনটবাসী। আগামী ১২ তারিখে দেশে বহুল প্রত্যাশিত নির্বাচন। বরাবর প্রত্যেকটি নির্বাচনে ধুনট এবং শেরপুরবাসী বিএনপিকে ধানের শীষকে জয়যুক্ত করেছেন। অতীতে যতবার ধানের শীষ জয়যুক্ত হয়েছে প্রত্যেকবার বিএনপি চেষ্টা করেছে ধুনট এবং শেরপুরবাসীর সার্বিক উন্নয়ন সাধণের জন্য।

Tarak Rahman

Advertisement

তিনি বলেন, এলাকার উন্নয়ন সাধনের জন্য। আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। আপনাদের সকলের কাছে এলাকার সন্তান হিসেবে আমার বিনীত অনুরোধ থাকবে। ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ তথা ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজকে আমরা জয়যুক্ত করবো। সকলে ভালো থাকবেন। নির্বাচনের পরে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে।

বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে শনিবার বেলা দেড়টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের জন্য ভোট চান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি গোলাম মো. সিরাজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল প্রমুখ।

পথসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে এদিন বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের পথসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এসময় বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান তারেক রহমান বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। এর আগে যখন আসতাম তখন এলাকা ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম। কাজ দেখতাম। আপনাদের এই এলাকার উন্নয়নসহ মানুষের দুঃখ-কষ্ট দেখভালের জন্য আমি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টনকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা ধানের শীষে ইনশাল্লাহ ১২ তারিখে মিলটনকে জয়যুক্ত করবেন। মিল্টনের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাল্লাহ করবো।

তারেক রহমান আরও বলেন, আজকে আমাকে ছেড়ে দেন। আমি তো ঘরের ছেলে। ইনশাল্লাহ আবারও আসবো। আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশের জন্য কাজ করতে পারি।

শাজাহানপুরে এই পথসভায় তারেক রহমানের উপস্থিতি ও বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। বক্তব্যে তারেক রহমান শাজাহানপুরসহ বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন বেলা ১১টায় বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa