আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

পররাষ্ট্র উপদেষ্টা

Advertisement

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের সামনে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত—ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, দ্বিতীয়ত—ভোটের সঠিক ও নির্ভুল গণনা নিশ্চিত করা এবং তৃতীয়ত—যিনি প্রকৃতপক্ষে বিজয়ী হবেন, তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা।

গণভোট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জনগণের ওপরই নির্ভর করবে। তিনি আবারও জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক পছন্দ থাকতে পারে, তবে সেসব যেন কোনোভাবেই নির্বাচনী কার্যক্রম বা ভোটের পরিবেশকে প্রভাবিত না করে—সে বিষয়ে সবাইকে সতর্ক ও নিরপেক্ষ থাকতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.