যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনের আগ থেকেই একটি গোষ্ঠী গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এমন শক্তির উত্থান ঘটেছে, যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয়। তাদের প্রতিহত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কোনো সহিংস বা বিপ্লবী দল নয়; তারা জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসার পক্ষপাতী। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের হয়রানি ও বুলিংয়ে জড়িয়েছে, এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
স্মরণসভায় ফেনীর প্রয়াত বিএনপি নেতা মাহবুবুল আলম তারার কর্মময় জীবন ও অবদান নিয়েও আলোচনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



