দীর্ঘ দুই মাস পর চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের অভয়াশ্রমগুলোতে শুরু হয়েছে মাছ ধরা। জাটকা সংরক্ষণে দেওয়া এই নিষেধাজ্ঞা শেষে জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। তবে ঝুম বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় শুরুতে কিছুটা হতাশ মাঝিরা।

গত ১ মার্চ থেকে শুরু হওয়া দুই মাসের এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে শেষ হয়।
সরকারি এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই নতুন আশায় নদীর জলে নামেন চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত এলাকার হাজারো জেলে।
শুক্রবার (১ মে) সকাল থেকেই চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীতে বৃষ্টি থাকলেও দেখা নেই রূপালি ইলিশের। দীর্ঘ দুই মাস বেকার থাকার পর জেলেরা হাসিমুখে নদীতে নামলেও কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না।
নদীতে মাছ ধরতে আসা এক জেলে বলেন, আমরা দুই মাস পর নদীতে জাল বাইতেছি। কিন্তু এখন মাছ নেই। গত বছর এই সময়ে নদীতে অনেক মাছ ছিল। এখন আর কী পাব? এই যে দেখেন, সামান্য মাছ পেয়েছি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সংশ্লিষ্টরা বলছেন, জাটকা বড় হয়ে ইলিশে পরিণত হলেও এখন নদীতে ইলিশ খুব একটা পাওয়া যাবে না। মূলত বর্ষা মৌসুম শুরু হলে নদীতে ইলিশের দেখা মিলবে। তবে বর্তমানে ইলিশ না পাওয়া গেলেও অন্যান্য প্রজাতির কিছু মাছ ধরা পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


