বিনোদন ডেস্ক : যখনই দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কথা ওঠে তখনই আমাদের মাথায় আসে তার রাজকীয় বিষয়গুলি। তবে তার স্ত্রী বা পিছিয়ে থাকবেন কেন। নীতা আম্বানির বিলাসবহুল জীবন একজন সাধারন নাগরিকের কাছে স্বপ্নের মত। এককালীন মেকআপ করতে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন এবং তার যিনি ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, তিনি কোনো সাধারণ আর্টিস্ট নন, তার হাতেই সেজে ওঠে বলিউডের সুন্দরীরাও।

নীতা আম্বানি

Advertisement

যেকোনো অনুষ্ঠানে নীতা আম্বানির সৌন্দর্য দেখার মত। তিনি এই বয়সেও যেকোনো অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন। তবে তিনি অতীতে এত সুন্দর ছিলেন না। এই সুন্দর চেহারার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। এর পাশাপাশি তার মেয়ে এবং পুত্রবধূও ওই আর্টিস্টের কাছেই মেকআপ করেন।

মেকআপ খরচ ছাড়াও নীতা আম্বানির সাজসজ্জার হিসাব করলে কোটি কোটি টাকা ছাড়িয়ে যায়। জানা যায় তার একটি লিপস্টিকের দাম ৩৯ লক্ষ টাকা। তবে এই লিপস্টিকটি বিশেষ অর্ডার করেই তৈরি করা হয়। এই লিপস্টিকে থাকে সোনার স্তর এবং হীরে বসানো। এই কারণেই এটি এত ব্যয়বহুল। এর পাশাপাশি সাজসজ্জার অন্যান্য সরঞ্জামগুলিও এত দামি যে, অন্য কেউ আর ব্যবহার করে না। তিনি তার পোশাকের সাথে মানানসই মেকআপ করেন।

নীতা আম্বানির ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এর নাম মিকি কন্ট্রাক্টর। বিখ্যাত অভিনেত্রীদের মেকাপ করার কৃতিত্ব ওই মেকআপ আর্টিস্টকেই দেওয়া হয়। এর পাশাপাশি তিনি অজস্র বলিউড ছবিতে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। বলিউডের বড় বড় অভিনেত্রীদের মেকআপ করেন তিনি। এর মধ্যে রয়েছেন করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রায় ও অনুষ্কা শর্মার মত অভিনেত্রীরা।

এবার আইফোন ১৪ পাওয়া যাবে হলুদ রঙেও

নিকি কন্ট্রাক্টর একবার মেকাপের জন্য ৭৫ হাজার থেকে এক লক্ষ টাকা চার্জ করেন। জানা যায়, প্রবীণ অভিনেত্রী হেলেন তাকে মেকআপ আর্টিস্ট হতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি তার ক্যারিয়ারের শুরু দিনগুলিতে অভিনেত্রী হেলেনের হেয়ার ড্রায়ার হিসেবে কাজ করতেন। তিনি মুম্বাইয়ের বিখ্যাত টোকিও বিউটি পার্লারের কাজ করেন। নিকি অনেক পুরস্কারও জিতেছেন এবং চলচ্চিত্র জগতে তার একটি নাম রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.