Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে টেকসই ব্যবস্থা গড়ার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
জাতীয়

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে টেকসই ব্যবস্থা গড়ার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

By Mynul Islam NadimJune 2, 2026Updated:June 2, 20262 Mins Read

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি কার্যকর, দক্ষ ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চারটি অগ্রাধিকার খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্য

Advertisement

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা নিশ্চিত করা, চা শিল্পের পুনরুজ্জীবন, এলডিসি উত্তরণের পর বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গড়ে তোলাই হবে মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও অনেক জরুরি পণ্যের বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার মতো শক্তিশালী কাঠামো গড়ে ওঠেনি। তাই জনগণের স্বার্থে একটি টেকসই মূল্য-নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে বছরের যেকোনো সময় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না ঘটে।

চা শিল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস এই শিল্প বর্তমানে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এটিকে আবার শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হবে।

এলডিসি উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের পর বৈশ্বিক বাণিজ্যে সফল অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং বিনিয়োগ চুক্তি আরও জোরদার করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, বর্তমানে ৩০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে সংকটকালেও বাজার স্থিতিশীল থাকে।

এফবিসিসিআইকে আধুনিক রিসোর্স সেন্টারে রূপান্তরের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তুরস্ক, মালয়েশিয়া ও ভারতের মডেল পর্যালোচনা করে একটি উপযোগী কাঠামো গ্রহণ করা হবে, যাতে এটি গবেষণা ও তথ্যভিত্তিক একটি শক্তিশালী বাণিজ্য সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হয়।

তিনি আরও বলেন, “মন্ত্রী বা সচিব স্থায়ী নন, কিন্তু প্রতিষ্ঠান স্থায়ী। তাই প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টা ও দক্ষতার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর করা হবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বাণিজ্য
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa