জুমবাংলা ডেস্ক : সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী বলেছেন,‘কাজী জাফরউল্লাহ সাহেব আপনি পাকিস্তানের সেনাবাহিনীদের খাদ্য সাপ্লাই দিয়েছেন। আপনার সেই খাদ্য খেয়ে পাকিস্তানিরা আমার মা-বোনদের ইজ্জত নিয়েছে। আপনি তো বড় রাজাকার ছিলেন।’

Advertisement

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার মাঠ প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাফরউল্লাহ সাহেব আপনি নৌকা নৌকা করেন, নৌকা কি শেখ হাসিনা আপনাকে দিয়েছেন? আপনাকে এখনও নৌকা দেয়নি, ইনশাআল্লাহ এবার নৌকা আমরা পাব। আপনি বলেন যে, ওপরের নির্দেশে করোনার সময় ঘর থেকে বের হন নাই। কিন্তু আপনি ভয়ে ঘর থেকে বের হননি। দুই বৎসর ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন। আর আপনি বড় বড় কথা বলেন। জনগণকে কীভাবে ভালোবাসতে হয় সেবা করতে হয় তা আপনার জানা নেই।

নিক্সন আরও বলেন, ‘করোনাকালীন সময়ে জীবনের মায়া ত্যাগ করে আমি প্রতিটা মুহূর্ত জনগণের পাশে ছিলাম। আমি আমার স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন মানুষের পাশে ছিলাম। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছি। স্কুল কলেজ মাদরাসাসহ রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট অনেক উন্নয়ন করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। ’

জনসভায় কালামৃধা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. ইছাহাক মোল্লা, জেলা পরিষদ সদস্য আসিক ইকবাল ও এখলাস ফকির, ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোবাহান মুন্সি, জেলা যুবলীগের সদস্য লাবলু মুন্সি, নিক্সন চৌধুরী যুব সংগ্রাম পরিষদের সভাপতি সেলিম বেপারী সহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দসহ আরও অনেকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.