সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার ঈদযাত্রার চিরচেনা উপচেপড়া ভিড় নেই। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সদরঘাট এলাকা ঘুরে যাত্রী ও লঞ্চ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
যাত্রীরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন তারা। এবারের ঈদযাত্রার পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত ও সুশৃঙ্খল বলে সন্তোষ প্রকাশ করেন তারা।
টার্মিনালে যাত্রীদের যাতায়াত সহজ করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য পর্যাপ্ত হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যাত্রীদের ভারী মালামাল বহনের জন্য দেওয়া হচ্ছে বিনামূল্যে ট্রলি ব্যবহারের সুবিধা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। এছাড়া যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে তাৎক্ষণিকভাবে ছেড়ে যাওয়ার জন্য আরও প্রায় ৫০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।
লঞ্চ মালিকরা জানান, যাত্রী সংখ্যা বাড়লে শিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলো লঞ্চ ছেড়ে যাবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বড় ধরণের কোনো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


