নোয়াখালী ও লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে মোট ৪১টি পরিবারের হাতে এক কোটি ৬৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা

Advertisement

অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আইন মেনে চলতে হবে এবং লাইসেন্সবিহীন যানবাহন কোনোভাবেই বরদাশত করা হবে না।

চালকদের অদক্ষতা ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও যাত্রী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার। এছাড়া বক্তব্য রাখেন বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াৎ-ই-আশিক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, সিভিল সার্জনের প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরী, পুলিশ সুপারের প্রতিনিধি পুলক চাকমা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বাহার উদ্দিন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০ জনের পরিবার ও আহত ১ জনসহ মোট ২১টি পরিবারকে এক কোটি এক লাখ টাকা এবং লক্ষ্মীপুর জেলায় নিহত ১১ জনের পরিবার ও আহত ৯ জনসহ মোট ২০টি পরিবারকে ৬৪ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪১টি পরিবারের মধ্যে মোট এক কোটি ৬৫ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, মোটরযান পরিদর্শক মো. মোশাররফ হোসেন, মো. জিয়াউর রহমান, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন এবং সার্কেলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.