Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন
চাকরি জাতীয় স্লাইডার

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

By Arif ArmanMay 21, 20262 Mins Read

নবম পে-স্কেল

Advertisement
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুনর্গঠিত পে-স্কেল সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হবে। বৈঠকেই চূড়ান্ত হতে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরের ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি বৈঠকে বসছে। বৈঠকে সুপারিশ চূড়ান্ত করে দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বৈঠক থেকেই নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠানের মতামত পর্যালোচনা করেছে কমিটি।

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। আগামী জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর হবে।

এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন কাঠামোর সঙ্গে বাড়তি ভাতা, আনুষঙ্গিক সুবিধা ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

আসন্ন জাতীয় বাজেটে নবম পে-স্কেলের জন্য ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পে-কমিশনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, একবারে পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় অতিরিক্ত ব্যয়ের চাপ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমেছে।

নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন।

এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর প্রস্তাবও রাখা হয়েছে।

সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন পেনশন বাড়ানোর সুপারিশও করেছে।

সুপারিশ অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

নতুন পে-স্কেলে সরকারি চাকরির বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    August 3, 2026
    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    August 3, 2026
    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    August 2, 2026

    Latest News

    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    nid

    সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

    e-return

    ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

    এলএনজি টার্মিনাল বন্ধ

    হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

    Boni Amin

    কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

    হাইকোর্ট

    পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa