Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি
জাতীয়

নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি

By Shamim RezaMarch 31, 20262 Mins Read

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জুলাই আন্দোলনে আমাদের চার বছরের সন্তানরাও জীবন দিয়েছে। আমরা যখন দেখেছি বিগত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচন ভুলিয়ে দেওয়া হয়েছিল, আবার বিগত দেড় বছর আমরা লক্ষ্য করলাম যে শেষ সময়ে আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলিয়ে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলিয়ে দিতে বসেছি।

জুলাই সনদ

Advertisement

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গণভোট ও জুলাই সদনের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা আরও বলেন, আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজ রাস্তায় দাঁড়িয়েছি? সেদিন তারা দাঁড়িয়েছিল সংস্কারের জন্য। আমাদের সন্তানরা বুকে গুলিবিদ্ধ হয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে একটা লেখা লিখেছিল আর সেটা হলো ‘রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনীর দিকে যাচ্ছি। এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা রক্ত দেয়নি।

সংসদে দাঁড়িয়ে তিনি আরও বলেন, আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের (সংশোধনীর) জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল— ২৪ ঘণ্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনীর জন্য আসো। সেদিন এই ছাত্র-জনতা সংশোধনী মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছে। আজ আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না।

খাল খনন-ফ্যামিলি কার্ড-কৃষি কার্ডের সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা আজ পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা দরকার। আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরও অনেক কাজে গুরুত্ব দিলাম অথচ সংস্কার করলাম না। অথচ যেটার জন্য আজ নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কারে আমরা নজর দিতে পারলাম না কেন?

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও বলেন, আমাদের আশঙ্কার জায়গাটা আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠার জায়গাটা, ওইখানে যে ১১টা সিটি করপোরেশনের প্রশাসক বদল হয়েছে। আমরা কি লক্ষ্য করলাম না— সবাই মিলে যদি বাংলাদেশ হয়। তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক, সৎ লোক ওখানে খুঁজে পাওয়া গেল না। ৪২টা যে জেলা প্রশাসক নিয়োগ হয়েছে। বাংলাদেশে এই ৪২ জন জেলা পরিষদের একজনও অন্য দলের নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa