জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, ‘নখের কালি শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। আর আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে।’

ফ্যামিলি কার্ড

Advertisement

রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সদর উপজেলায় আয়োজিত ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘অনেকে মনে করেছিলেন যেখানে সরকার ১০ টাকা কেজির চাল দিতে পারেনি, সেখানে বর্তমান সরকার কিভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করবে। কিন্তু সরকার সেটি করে দেখিয়েছে।

নূরুল ইসলাম বলেন, গত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা জেল, জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। এ এলাকায় যারা অন্যায়ের প্রতিবাদ করতেন, যারা একটু ভালো কাজ করার চেষ্টা করতেন তারা জেলে গিয়েছেন। তাদের পালিয়ে থাকতে হয়েছে জঙ্গল এবং ধান ক্ষেতে। কিন্তু যারা ইয়াবা ব্যবসা করছেন তারা ভালো আছেন।

তিনি বলেন, আমার ৭২ বছর বয়সে রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়েনি তা কখনো দেখিনি। কিন্তু এ প্রথম রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়েনি। এ প্রথমবার ঈদ যাত্রায় কোনো ভোগান্তি এবং কষ্ট ছাড়া মানুষ বাড়িতে গিয়েছেন। এ কাজ তারেক সাহেব করেছেন। হাইওয়েতে তিনি চাঁদাবাজি বন্ধ করেছেন।

চিপ হুইপ আরও বলেন, সরকার প্রথমে কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। যার ফলে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হয়েছে। তারেক রহমান ট্রাফিক সিগনাল না ভেঙে অফিসে যান। কারণ ডিসিসহ সব সরকারি কর্মকর্তারা যাতে ৯ টার মধ্যেই অফিসে যায়। এটি হচ্ছে সুশাসনের প্রথম ধাপ, যা তিনি শুরু করেছেন। এছাড়াও তিনি বিমান বন্ধরের তৃতীয় টার্মিনালসহ স্কুলে লটারি বন্ধ করে পরীক্ষার মাধ্যমে ভর্তির নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আমাদের সংসদ হবে জনগণের সংসদ। আমরা ২৫ জনকে দাওয়াত করবো। তারা ভিআইপি গ্যালারিতে বসে সংসদ দেখবেন। লুঙ্গি পরে যাবেন, হুজুর, কুলি মজুরসহ অটোরিকশা চালক তাদের আমরা সংসদে বসাবো। তাদের সংসদে তাদের এমপিরা কি করে তা তারা দেখবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.