জুমবাংলা ডেস্ক : অবসরকালীন সুবিধা পেতে বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের। যদিও উচ্চ আদালতের নির্দেশ হলো, অবসর নেয়ার ৬ মাসের মধ্যে এ সুবিধা পাবেন সংশ্লিষ্টরা। কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে, হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ। পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ।

Teacher

Advertisement

অবসর পাওয়া শিক্ষিকা নরসিংদীর কবিতা রাণী চন্দ জীবনের ২৫টি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে। অবসর নিয়েছেন ২০১৮ সালে। অবসর সুবিধা পেতে অর্ধ যুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশির বেনবেইসে যাওয়া-আসা করতে হচ্ছে তাকে।

কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি। অথচ নিঃসন্তান এ শিক্ষিকাকে প্রতিমাসে বেতনের ১০ ভাগ সঞ্চয় করতে হয়েছিলো নিশ্চিন্ত অবসরের আশায়।

হাবিবুর রহমান নামে আরেকজন অবসর পাওয়া শিক্ষিকের দশাও একই রকম। টাকার অভাবে গত ৮ মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। তিনি বলেন, প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা খরচ হয়েছে। এখন টাকা না থাকায় আর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

কিন্তু কেনো এ ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা সেই অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী ৫ আগস্টের পর থেকেই লাপাত্তা; বন্ধ রয়েছে মোবাইল ফোনও।

এদিকে, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব মো. আবুল বাশার জানান, ‘এখনও ৩০ হাজারেরও বেশি আবেদন জমা; বরাদ্দের অভাবে সুরাহা করা সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, ‘এসব আবেদন নিষ্পত্তি করতে ২৭ কোটি টাকার মতো প্রয়োজন। আবার বছর বছর থেকে যাচ্ছে ঘাটতি। যদি বাৎসরিক একটা বাজেট থেকে বরাদ্দ দেয়া হয়, তাহলে কেবল এ সমস্যা সমাধান হবে।’

মাছটি খেলে মাতাল হয়ে যাবেন আপনি, নেশা থাকবে টানা ৩৬ ঘণ্টা

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেয়ার কথা থাকলেও বছরের পর বছর ঘুরেও টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এ সংকট আরও প্রকট হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.