Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নরওয়তে দলের হার, সমর্থকদের ভ্রমণ খরচ ফেরত দিল ম্যানসিটি
খেলাধুলা ফুটবল

নরওয়তে দলের হার, সমর্থকদের ভ্রমণ খরচ ফেরত দিল ম্যানসিটি

By Mynul Islam NadimJanuary 22, 20262 Mins Read

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট্ট শহর বোডো। আর্কটিক সার্কেলের কাছাকাছি অবস্থিত এই শহরের জনসংখ্যা মাত্র ৫৫ হাজারের মতো। চারপাশে সমুদ্র থাকায় সারাক্ষণই এখানে শীতল হাওয়া বইতে থাকে। তবে এমন ঠান্ডা পরিবেশেও উইয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনায় যেন পুরো শহর গরম হয়ে উঠেছিল।

ম্যানসিটি

Advertisement

বোডো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আস্পমিরা স্টেডিয়াম। মাত্র আট হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে টিকিট পাওয়াই যেখানে স্থানীয়দের জন্য কঠিন, সেখানে ইংল্যান্ড থেকে ছুটে এসেছিলেন ম্যানচেস্টার সিটির ৩৭৪ জন সমর্থক। প্রিয় দলের খেলা, জয়ের প্রত্যাশা আর আকর্ষণীয় ফুটবল দেখার স্বপ্ন নিয়েই তারা এত দূরের পথ পাড়ি দিয়েছিলেন।

কিন্তু মাঠের ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন। বোডো/গ্লিমটের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-১ গোলে পরাজয়ের মুখে পড়ে ম্যানচেস্টার সিটি। তিন জয় ও তিন পরাজয়ের অভিযানে এটিই ছিল লিগে বোডোর প্রথম জয়। সেই রাতে জায়ান্ট স্ক্রিনে ইংলিশ পরাশক্তির নাম যেন ক্ষুদ্র হয়ে গেল, তবে ফুটে উঠল সমর্থক-খেলোয়াড় সম্পর্কের এক অনন্য মানবিক গল্প।

বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস, আর্লিং হলান্ড ও রদ্রি—ম্যানসিটির এই চার তারকা একসঙ্গে সিদ্ধান্ত নেন বোডো সফরে আসা ৩৭৪ সমর্থকের সম্পূর্ণ ভ্রমণ ব্যয় ফেরত দেওয়ার। মোট ৯ হাজার ৩৫৭ পাউন্ড ফেরত দেওয়ার ঘোষণা দেন তারা।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে খেলোয়াড়রা বলেন, সমর্থকরাই আমাদের সবকিছু। ঘরের মাঠ হোক কিংবা দূরের কোনো দেশ—আমাদের জন্য পৃথিবীর নানা প্রান্তে ছুটে আসার যে ত্যাগ তারা করেন, আমরা সেটিকে কখনোই হালকাভাবে দেখি না। আমাদের সমর্থকরাই বিশ্বের সেরা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কঠিন এক ম্যাচের রাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সমর্থকদের এত দূর ভ্রমণ করতে হয়েছে। বোডোতে যারা আমাদের পাশে ছিলেন, তাদের টিকিটের খরচ বহন করা আমাদের ন্যূনতম দায়িত্ব বলে আমরা মনে করি।

ম্যানসিটির সমর্থক ও খেলোয়াড়দের মধ্যকার এই বিশেষ বন্ধন তুলে ধরেছেন ক্লাব সমর্থক কেভিন পারকার। তিনি বলেন, ম্যানসিটির সমর্থকরা দলের জন্য পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে প্রস্তুত। বোডোর রাতটি ছিল আর্কটিক সার্কেলের মতোই কঠিন। সেখানে পৌঁছানো সহজ নয়, তার ওপর হিমাঙ্কের নিচে তাপমাত্রা সমর্থকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবু এই সম্পর্ক, এই ভালোবাসা—চিরদিন অটুট থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

June 27, 2026
সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

June 27, 2026
ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

June 27, 2026

Latest News

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa