Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুধু ঈদে নয়, সারা বছরই কর্মক্ষেত্রে বেশি সময় দেন বিক্রয়কর্মীরা
জাতীয়

শুধু ঈদে নয়, সারা বছরই কর্মক্ষেত্রে বেশি সময় দেন বিক্রয়কর্মীরা

By Tarek HasanApril 7, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঈদের আর মাত্র অল্প কিছুদিন। এ মুহূর্তে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা। প্রতিষ্ঠানগুলোর বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের অগ্রণী ভূমিকায় থাকেন তারা। শুধু ঈদই নয়, সারা বছরের হিসাবেই কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সময় দিতে হয় এ বিক্রয়কর্মীদের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বলছে, পেশার দিক থেকে প্রতি সপ্তাহে বিক্রয়কর্মীদের কর্মঘণ্টা সর্বোচ্চ। কর্মক্ষেত্রে এ পেশার কর্মীদের সময় দিতে হয় সপ্তাহে গড়ে ৫৪ ঘণ্টা।

bd

Advertisement

বিবিএস বলছে, যে কোনো কর্মে নিয়োজিত ব্যক্তি আগের সপ্তাহের রেফারেন্স পিরিয়ড অনুযায়ী ৪৮ ঘণ্টার বেশি সময় ব্যয় করলে তাকে কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজ হিসেবে ধরা হয়। সে হিসেবে বিক্রয়কর্মীরা শ্রম আইনের চেয়েও বেশি সময় দেন।

বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২২ বলছে, কর্মক্ষেত্রে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন বিক্রয় ও সেবাকর্মী, কারখানা ও মেশিন চালনাকারী ও সংযোজনকারীরা। প্রতি সপ্তাহে এ কর্মীরা গড়ে ৫৪ ঘণ্টা সময় দেন। এক্ষেত্রে পুরুষ কর্মীদের গড় সময় দিতে হয় ৫২ ঘণ্টা, নারীকর্মীরা সময় দেন ৪২ ঘণ্টা।

জরিপের তথ্য বলছে, কর্মক্ষেত্রে সবচেয়ে কম সময় দিতে হয় দক্ষ কৃষি, বনায়ন ও মাছচাষিদের। প্রতি সপ্তাহে এ পেশাদারদের গড়ে সময় দিতে হয় মাত্র ৩৭ ঘণ্টা। এক্ষেত্রে গ্রামের কৃষক ও মাছচাষিদের গড়ে সময় দিতে হয় ৩৮ ঘণ্টা আর শহরে ৪৪ ঘণ্টা।

খাতগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, খাতওয়ারি বিক্রয়কর্মীদের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে ওষুধ কোম্পানিগুলো। এসব কোম্পানির আয়ের বড় অংশই যায় এ কর্মীদের পেছনে। এছাড়া নিত্যপণ্য সরবরাহকারী কোম্পানিগুলোও এক্ষেত্রে উল্লেখযোগ্য অংশ ব্যয় করে থাকে।

সাধারণত কর্মঘণ্টা হলো একটি ছোট রেফারেন্স পিরিয়ড, যেমন এক সপ্তাহ, এক মাস, ত্রৈমাসিক, ঋতু বা বছরের দীর্ঘ পর্যবেক্ষণ সময়কাল। এটি ব্যবহৃত সংক্ষিপ্ত রেফারেন্স পরিমাপ সময়কালকে অন্তর্ভুক্ত করে একটি কাজের ক্ষেত্রে প্রকৃতপক্ষে কাজ করা ঘণ্টার সাধারণ মান।

কর্মঘণ্টা সাধারণত সব ধরনের কাজের জন্য প্রযোজ্য (এসএনএ উৎপাদন সীমানার মধ্যে এবং তার বাইরে)। সুতরাং, কাজের স্বাভাবিক সময়ের ধারণাটি প্রকৃত কর্মঘণ্টা থেকে আলাদা।

এ কর্মে নিয়োজিত ব্যক্তিরা প্রধান অর্থনৈতিক সেক্টরে এক সপ্তাহে গড়ে কত ঘণ্টা কাজ করে তা লিঙ্গভেদে এবং অঞ্চলভিত্তিক তথ্য দিয়েছে বিবিএস। ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি শিল্প খাতে গড় কর্মঘণ্টা ৫২ ঘণ্টা। কৃষি খাতে এটি ৩৯ ঘণ্টা এবং সেবা খাতে ৫০ ঘণ্টা।

কর্মে নিয়োজিত ব্যক্তিদের সপ্তাহে কাজের জাতীয় গড় ৪৭ ঘণ্টা। অঞ্চলভিত্তিক বিভাজনে পাওয়া যায়, পল্লীতে গড় কর্মঘণ্টা ৪৫ ঘণ্টা যা শহরে ৫০ ঘণ্টা। পুরুষদের জাতীয় গড় কর্মঘণ্টা (৫০ ঘণ্টা) মহিলাদের গড় কর্মঘণ্টা (৩৪ ঘণ্টা) থেকে বেশি।

দেশের সিংহভাগ শ্রমিক নির্মাণ, গার্মেন্ট, পরিবহন, চাতাল, ওয়েল্ডিং, শিপব্রেকিংসহ অসংগঠিত সেক্টরে কাজ করেন। এসব কারখানা প্রতিষ্ঠানে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, তা দিয়ে কোনোভাবেই পরিবার-পরিজনসহ জীবিকা নির্বাহ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারি-বেসরকারি প্রায় সব সেক্টরে মজুরিবৈষম্য বিরাজমান। একই সরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বা কর্মচারী যে সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন বা তাদের মজুরি যেভাবে নির্ধারিত হয়, ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি নির্ধারিত হয় অন্যভাবে।

ফ্রন্ট, রিয়ার দুই ক্যামেরাই দুর্ধর্ষ! ব্যাপক ছাড়ে কিনুন Infinix-এর এই 5G ফোন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশের শ্রমিকদের শ্রম দিতে হয় বেশি কিন্তু মজুরি পায় কম। বিশেষ করে দেশের তৈরি পোশাক শিল্পে নির্ধারিত কর্মঘণ্টা ৮ ঘণ্টারও বেশি কাজ করতে হয় শ্রমিকদের। এ খাতের শ্রমিকদের ওভারটাইমসহ দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়, যা বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি। অথচ শ্রমিকরা যে হারে শ্রম দেন সে হারে মজুরি পান না। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশে সবচেয়ে কম। অর্থাৎ দেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম কিন্তু খাটুনি বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa