জুমবাংলা ডেস্ক : নতুন দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তাকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘটকের দায়িত্ব দেওয়া হয়েছে।

sarjis alam

Advertisement

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারজিস আলমকে এই দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। ফলে এখন থেকে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোয় যুক্ত হলেন সারজিস আলম।

কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে : কৃষি উপদেষ্টা

এ বিষয়ে সারজিস আলম তার ফেসবুকে লিখেছেন, জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন সারজিস আলম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.