প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সিলেট সফরে যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী

Advertisement

দিনব্যাপী এই সফরে তিনি মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, নতুন কুঁড়ি ক্রীড়া আয়োজনের সূচনা এবং সুধী সমাবেশসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর প্রথমেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে সিলেট সার্কিট হাউজের নিকটবর্তী চাঁদনীঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন।

দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদীর পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি ক্রীড়া আয়োজন-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.