মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফ্রিকান বংশোদ্ভূত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা ভিডিও প্রকাশের জন্য তিনি ক্ষমা চাইবেন না।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিতে আজ শনিবার এক প্রতিবেদনে বলা হয়, বর্ণবাদী ওই ভিডিওটি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়েছিল। ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে এটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে ট্রাম্প জোর দিয়ে জানিয়েছেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানো হয়েছে। তিনি ভিডিওর প্রথম অংশটি চমৎকার বলেও উল্লেখ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওর প্রথম অংশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির দাবি উল্লেখ ছিল। ভিডিওটি প্রকাশ হওয়ার আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থন জানানো হলেও পরে এটি সরিয়ে নেওয়া হয়।
এদিকে সমালোচকরা জানিয়েছেন, ভিডিওটি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মর্যাদা লঙ্ঘন করেছে। এর পাশাপাশি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যও ভিডিওর সমালোচনা করেছেন।
অপরদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছে, এটি ভুলবশত হোয়াইট হাউসের একজন কর্মী পোস্ট করেছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, প্রকাশিত এই বিতর্কিত ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মুখ বসানো হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


