জুমবাংলা ডেস্ক : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কোন উদ্দেশ্যে ঢাকায় আসছেন সে বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

Obaidul Quader

Advertisement

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাকার এক দেশের এক নেতা, তাদের প্রেসিডেন্টের কথাই তো কেউ শুনে না। গাজায় আগ্রাসনের বিষয়ে মার্কিন প্রেসিন্ডেন্ট বারবার বলেছে, সে কথাই শুনে না। নেতানিয়াহু প্রকাশ্যে বলেছে, বাইডেনের সঙ্গে আমাদের আগেও পার্থক্য ছিল। কাজেই বাইডেন কি বললো সেটা বিষয় নয়, আমাদের কাজ আমরা করবো। প্রয়োজনে আমরা একাই যুদ্ধ করবো। রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। এখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তাদের কী উদ্দেশ্য আছে, আমরা জানি না। কিন্তু আমরা এটা বলতে চাই, কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙা করবে সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। তাদের দাপট দেখানোর ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই।

আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই।

পাকিস্তানের এক দোকান থেকে যেভাবে কম্পিউটারের প্রথম ভাইরাস ব্রেইনের জন্ম

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। তারা যদি সেই চিন্তাই করে, তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ বা সরকারের কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি করছে, সেই নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.