জুমবাংলা ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন জেলার অন্য একটি সংসদের সদস্য। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী এই ঘোষণা দেন।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় একরাম চৌধুরী বলেন, আমার বাড়ি কবিরহাট এ জন্য আমি অনেক বেশি গর্ব বোধ করি।

এটা আমার হৃদয়। কবিরহাটের মানুষ ভোট দিয়েছে। আপনারা কিন্তু কবিরহাটের মানুষকে সেসম্মান দেখাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত কি হবে আমি জানি না। তবে যদি আপনারা চান। আমি নোয়াখালী-৪ নোয়াখালী-৫ দুই আসন থেকে মনোনয়ন চাইবো। জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিবেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে বাবার পরে স্থান দিয়েছি। কিন্তু আপনি তো ধরে রাখতে পারেন নাই। আপনার আপন ভাইয়ের কথায় আপনি আমাকে সাধারণ সম্পাদক থেকে বাদ দিয়ে দিলেন। আমাকে বাদ দেন নাই। সারা নোয়াখালী আওয়ামী লীগ পরিবারকে তছনছ করে দিয়েছেন। আজকে যাকে তাকে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন। আহ্বায়ক হয়ে শুধু বহিষ্কার, বহিষ্কার। আরে কত বহিষ্কার করবেন।

তিনি বলেন, কবিরহাটের মানুষ আমাকে নেতা বানিয়েছে। আমার কি অপরাধ। আমাকে এভাবে অপমানজনকভাবে সরানো হলো। নিজ স্বার্থে যারা মিথ্যা কথা বলে বক্তৃতা দেয়। আমি মনে করি তাদের কাছে আর কবিরহাটের মানুষ যাবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জিহান, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি প্রমুখ।

পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.