অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এই জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথকভাবে বাণী দিয়েছেন।

মৃত্যুবার্ষিকী

Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন। দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল স্মরণে রাখবে।

এদিকে শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, তাঁর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গ্রহণ করেছে।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন শেরেবাংলা। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শেরেবাংলা ব্রিটিশবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। পাশাপাশি ২১ দফা দাবির অন্যতম প্রণেতা ছিলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.