Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবসরের পর কী করবেন মেসি
খেলাধুলা ফুটবল

অবসরের পর কী করবেন মেসি

By Mynul Islam NadimNovember 2, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সায়াহ্নে লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে সবকিছুর স্বাদ পাওয়া আর্জেন্টাইন তারকা আপাতত ফুটবলটা উপভোগ করছেন। তবে যেকোনো সময় আসতে পারে অবসরের ঘোষণা। ঝুলিয়ে রাখতে পারেন বুটজোড়া। এরপর কী করবেন, কোচিং ক্যারিয়ারে প্রবেশ করবেন নাকি অন্যকিছু? এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে।

messi

Advertisement

ফুটবলের সঙ্গে মেসির সখ্যতা ছোট থেকেই। আর পেশাদার ক্যারিয়ারে প্রবেশ করেছেন ২০০৪ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে। দুই পায়ের কারিকুরি দেখিয়ে হয়েছেন ফুটবল জাদুকর। আর অর্জনের তালিকা করলে সে তালিকা হবে বেশ লম্বা। ক্লাব ও জাতীয় দলের হয়ে লিগ শিরোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিফা বিশ্বকাপ কোনো শিরোপা বাদ রাখেননি এ আর্জেন্টাইন তারকা।

আর ব্যক্তিগত পুরস্কারের তালিকাতো আরও লম্বা। ইউরোপিয়ান গোল্ডেন স্যু, ফিফা গোল্ডেন বল, সিলভার বুট, কোপা আমেরিকা গোল্ডেন বল ও বুট, পিচিচি ট্রফির বাইরে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার- ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড ৮ বার। অন্যান্য আরও পুরস্কার তো আছেই।

এত কিছু পাওয়া একজন ফুটবলারের আর কী প্রয়োজন? ফুটবলে সবকিছু পাওয়া মেসি আপাতত উপভোগ করছেন মাঠের খেলা। ৩৭ বছর পেরিয়ে এখনো দ্যুতি ছড়াচ্ছেন জাতীয় দল ও ক্লাব ইন্টার মায়ামির হয়ে। তবে আর বেশিদিন হয়তো তাকে মাঠে দ্যুতি ছড়াতে দেখা যাবে না। সে বার্তা দিয়ে রেখেছেন আগেই। যেকোনো সময় বিদায় জানাতে পারেন মাঠের ফুটবলকে। এরপর কী করবেন তিনি?

জিনেজিন জিদান, জাভি হার্নান্দেজদের মতো কোচিং পেশাকে বেছে নেবেন নাকি ডেভিড ব্যাকহামের মতো পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে উঠবেন? ফ্যাব্রিজিও রোমানোকে দেয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মেসি। সেখানে স্পষ্ট করে কিছু না বললেও, ভবিষ্যতে কোচিংয়ে না আসার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন।

মেসি বলেন, ‘আমি কোচ হতে পছন্দ করব না। কিন্তু আমি এখনো নিশ্চিত না, ভবিষ্যতে কি করতে চাই। আমার সবকিছুই বর্তমানের উপর ভিত্তি করে। আমি শুধু খেলা, অনুশীলন নিয়ে চিন্তা করি এবং উপভোগ করি।’

২০২২ কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানানোর কথা থাকলেও এখনো খেলে যাচ্ছেন মেসি। জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি ও সতীর্থরা বিশ্বাস করেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি। যদিও এ বিষয়ে কখনো কোনো কিছু নিশ্চিত করেননি। তবে বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত।

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্য আমি এখনো জানি না। এ প্রশ্ন আমাকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনায়। ফুটবলে অনেক কিছুই ঘটছে। এখনো লম্বা সময় বাকি। তাই আমি এটা নিয়ে ওত বেশি ভাবছি না। ভবিষ্যত সম্পর্কে অনেক বেশি চিন্তা না করে আমি বর্তমান নিয়েই কাজ করে যাচ্ছি।’

কেমন হবে Realme GT 7 Pro

আপাতত মেসির নজর এমএলএসে ইন্টার মায়ামিকে শিরোপা জেতানোর দিকে। সেটা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

June 26, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

June 26, 2026
অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

June 26, 2026

Latest News

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa