মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ তুঙ্গে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর খবর ডালপালা মেলতে শুরু করেছে; কোথায় আছেন বেনিয়ামিন নেতানিয়াহু? তসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী হয়তো বড় কোনো হামলার শিকার হয়েছেন অথবা গুরুতর আহত। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো ‘হ্যাঁ’ বা ‘না’ মেলেনি, তবে বেশ কিছু রহস্যজনক ঘটনা এই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

তসনিম নিউজের বিশ্লেষণ অনুযায়ী, নেতানিয়াহুর ‘অন্তর্ধান’ নিয়ে যে বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রে রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-
ভিডিওবার্তার অনুপস্থিতি: গত তিন দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে নতুন কোনো ভিডিও পোস্ট করা হয়নি। চার দিন ধরে তার কোনো নতুন ছবিও প্রকাশ্যে আসেনি। অথচ এর আগে প্রতিদিন নিয়ম করে কমপক্ষে একটি বা ক্ষেত্রবিশেষে তিনটি ভিডিও বার্তা তিনি দিতেন। বর্তমানে তার নামে যে বিবৃতিগুলো আসছে, সেগুলো শুধু ‘টেক্সট’ বা লিখিত আকারে।
নিরাপত্তার কড়াকড়ি: হিব্রু সংবাদমাধ্যমগুলোর দাবি, গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের চারপাশে নিরাপত্তা বলয় নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ‘সুইসাইড ড্রোন’ বা আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে বসানো হয়েছে বিশেষ সরঞ্জাম। প্রশ্ন উঠছে, এই বিশেষ সতর্কতা কি শুধু সম্ভাব্য হামলার ভয়ে, নাকি কোনো অঘটন ঘটে যাওয়ার পর?
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ ইসরাইলিইরানের হামলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ ইসরাইলি
মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল: সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মঙ্গলবারের নির্ধারিত ইসরাইল সফরটি আচমকা বাতিল করা হয়েছে। কূটনৈতিক মহলে গুঞ্জন, নেতানিয়াহুর বর্তমান ‘অনিশ্চিত’ পরিস্থিতির কারণেই কি এই জরুরি সিদ্ধান্ত?
ম্যাক্রঁ-নেতানিয়াহু ফোনালাপ নিয়ে অস্পষ্টতা: ফ্রান্সের এলিসি প্যালেস সম্প্রতি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপের খবর প্রকাশ করেছে। কিন্তু অদ্ভুতভাবে সেই রিপোর্টে ফোনালাপের নির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হয়নি, শুধু আলোচনার মূল বিষয়বস্তু লিখিতভাবে প্রকাশ করা হয়েছে।
ইসরাইলি রাজনীতিতে নেতানিয়াহুর এমন দীর্ঘকালীন ‘নীরবতা’ সচরাচর দেখা যায় না। যেখানে যুদ্ধের প্রতিটি পদক্ষেপে তিনি ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান জানান দেন, সেখানে টানা কয়েকদিন তার অনুপস্থিতি নিয়ে খোদ হিব্রু ভাষাভাষী সোর্সগুলোই এখন সন্দেহ প্রকাশ করছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনেকে ধারণা করছেন, ২৯ ফেব্রুয়ারি বা তার পরবর্তী কোনো ইরানি পাল্টা হামলায় হয়তো নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা ইসরাইলি সেন্সরশিপের কারণে চেপে রাখা হচ্ছে। তবে যতক্ষণ না তিনি নিজে ভিডিও বার্তায় উপস্থিত হচ্ছেন, ততক্ষণ এই মসলাদার রহস্য শুধু ঘনীভূতই হতে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


