Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবশেষে পরিচয় মিলল ছাগল কাণ্ডের ইফাতের
জাতীয়

অবশেষে পরিচয় মিলল ছাগল কাণ্ডের ইফাতের

By Shamim RezaJune 20, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাদিক অ্যাগ্রোর ১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে সমালোচনার তুঙ্গে থাকা যুবক মুশফিকুর রহমান ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে বলে জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান।

Ifat

Advertisement

ড. মো. মতিউর রহমান তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইবুনাল প্রেসিডেন্ট। ইফাত তাকে বাবা বলে পরিচয় দিলেও তিনি বিষয়টি অস্বীকার করছেন। ইফাতকে ছেলে বলে পরিচয় দিতে চাচ্ছেন না।

এ অবস্থায় ১৫ লাখ টাকার ছাগল ১২ লাখে কিনে আলোচনা-সমালোচনা সৃষ্টিকারী ইফাতের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজন নানাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ ট্রল করছেন।

এ পরিস্থিতিতে ইফাতের বিষয়ে মুখ খোলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার (২০ জুন) তিনি দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি, রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে ওই গণমাধ্যমে মতিউর রহমান বলেন, ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া ওই ছেলেকে আমি চিনি না। সে আমার সন্তান নয়। আমার নাম জড়ানোয় আমি এবং আমার পরিবার অনেক বিব্রত। ওই ছেলে আমার আত্মীয় বা পরিচিতও নয়। আমার এক ছেলে; নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করব।

ছাগলটি কেনার প্রসঙ্গে মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান, আলোচিত ওই তরুণ কেবলমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি।

ফেসবুকে ট্রোল:
ইফতের ছাগল কেনা, তার বাবার পরিচয় ও ফেসবুকে তার আইডিতে নানা দামের গাড়ির সঙ্গে ছবি নিয়ে আলোচনা-সমালোচনা বেড়ে চলেছে।

‘একটি ছাগল, সারা জীবনের কান্না’ লিখে ফেসবুকে পোস্ট করেছেন অনেকে। একজন লিখেছেন- ‘কী এক জামানা এলো, একটি ভুলে বাবা তার সন্তানকে অস্বীকার করে। সম্পর্ক বদলে গেল একটি ভুলে। ’

আরেকজন লিখেছেন, কোটি টাকার বাগান খাইলো লাখ টাকার ছাগলে।

অপর একজন লিখেছেন, ইফাত মতির পোলা নাকি মতি ইফাতের বাপ- সেইটা নিয়ে ধুয়া উঠায়া ফালাইতাসে মানুষ। ওই দিকে রাফি ইকবাইল্লারে গাইলায়, ইকবাইল্লা রাফিরে গাইলায়। এই দুই তুফানে জুজু ধরসে। এখন আমার প্রশ্ন হইলো ইফাত পোলাডা আসলে কোন বাবার?

ইফাতের ভাষ্য:
ছাগল কেনা নিয়ে ধারাবাহিক সমালোচনা হলে মুখ খোলেন ইফাত। তিনি সাদিক এগ্রোর মালিক ইমরানকে তার খুব কাছের একজন ভাই বলে পরিচয় দেন। তবে, ছাগলটি তিনি কেনেননি বলেও দাবি করেন। এ ক্ষেত্রে তিনি দোষ অনেকটা ইমরানের কাঁধে ফেলেন।

স্কুল ড্রেসে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

ইফাত বলে, ‘ইমরান ভাই আমাকে বলেন খাসিটাকে একটা থাপ্পড় দাও, তাহলে দেখ সে কি করে। ’ তার কথামতোই কাজটি করি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ছবি ও ভিডিও আপলোড করেন ইফাত।

সূত্র: কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

July 9, 2026
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

July 9, 2026

Latest News

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa