কৃষিকাজ সচল রাখতে এবং স্বামীর কাজের ক্ষতি এড়াতে এবার তেল লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা। চুয়াডাঙ্গার বিভিন্ন ফিলিং স্টেশনে নতুন চিত্র দেখা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার সন্তোষপুর এলাকার অংগন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ডিজেল নিতে পুরুষের পাশাপাশি নারীরাও ফুয়েল কার্ড ও পাত্র হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন।
অনেকেই জানান, পরিবারের কৃষিকাজ ও দৈনন্দিন কাজ সচল রাখতে বাধ্য হয়েই তারা এ লাইনে দাঁড়িয়েছেন।
লাইনে দাঁড়ানো আকলিমা খাতুন বলেন, স্বামী তেল নিতে এলে পুরো দিন পাম্পেই কেটে যায়। এতে জমির কাজ ব্যাহত হয়। তাই স্বামীকে মাঠে পাঠিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি।
আসমা খাতুন নামের আরেক নারী বলেন, পুরুষরা তেল আনতে গেলে সেদিন কাজ বন্ধ থাকে। তাই আমিই তেল নিতে এসেছি।
সন্ধ্যা রানী নামের এক নারী বলেন, বাড়িতে একজন অসুস্থ। রোদে দীর্ঘ সময় দাঁড়ালে তার সমস্যা বাড়বে। তাই নিজেই তেল নিতে এসেছি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অংগন ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, পেট্রলের চাপ কিছুটা কমেছে, তবে ডিজেলের জন্য দীর্ঘ লাইন রয়েছে। এখন পুরুষদের পাশাপাশি নারীরাও লাইনে দাঁড়াচ্ছেন। আমরা পাঁচজন পুরুষের পর একজন নারীকে তেল দিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


