Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অল্প পুঁজিতে চা পাতার ব্যবসায় ভাল ইনকাম
জাতীয়

অল্প পুঁজিতে চা পাতার ব্যবসায় ভাল ইনকাম

By Shamim RezaMay 24, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : যাদের পুজি নেই অথচ চাকরী না করে ব্যবসা করতে চান কিন্ত টাকার জন্য করতে পারছেন না, তাদের হতাশ হবার কোন কারন নেই। সামান্য পুজি নিয়েই ব্যবসা শুরু করা যায় এবং ভাল ইনকাম করা যায়। আমি চা পাতার ব্যবসার কথা বলছি। খুব অল্প টাকা ইনভেস্ট করে যে কউ শুরু করতে পারেন।

চা পাতার ব্যবসা

Advertisement

আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ চা খাচ্ছে এসব দোকান থেকে। আর যারা চা বিক্রি করছে, তারা প্রতিদিন ১ থেকে ২ কেজি পর্যন্ত চা পাতা ব্যবহার করছে। আপনি আপনার আশে পাশের মাত্র ৩০টি চায়ের দোকানকে টার্গেট করুন।

ধরুন আপনি ৩০টি চায়ের দোকান ঠিক করেছেন যারা আপনার কাছ থেকে প্রতিদিন ১ কেজি চা কিনবেন। (আর যদি তারা আধা কেজি চা পাতা করে কিনে তাহলে আপনি ৬০টি চা দোকান ঠিক করুন)। দোকানীরা ১ কেজি চা পাতা ৪০০ টাকা থেকে ৪২৪ টাকা দরে বিভিন্ন কোম্পানীর কাছ থেকে কিনে। আপনি তাদেরকে এর চেয়েও কম দামে সরবরাহ করবেন।

আপনি ভাল মানসম্পন্ন চা ৩২০ টাকা দরে কিনতে পারবেন যা পরিবর্তনশীল । ধরুন আপনি ৩২০ টাকা দরে কিনে দোকানীকে ৩৮০ টাকা দরে দিলেন। তাহলে দোকানী এখানেই ১০-৪০ টাকা লাভ করতে পারবে। আর আপনারও লাভ হবে ৫০ টাকা প্রতি কেজিতে। তাহলে ৩০ কেজিতে আপনার লাভ হবে ১৫০০ টাকা প্রতিদিন।

আপনি যে সব দোকানীকে চা পাতা দেবেন, তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন। এসব ছোট দোকানদাররা নগদ লেনদেন করে । যদি নগদ নিতে না পারেন, তাহলে পরের দিন অবশ্যই তারা দিয়ে দেবে। তাই আপনাকে ১কেজি চাপাতা দোকানে দিয়ে পরের দিন টাকা নিতে হবে এবং আরেক কেজি চাপাতা তাদেরকে দিতে হবে।

অর্থাৎ এক কেজি পুজি আপনাকে মার্কেটে রাখতে হবে আর এক কেজির পুজি দিয়ে আপনার মাল কিনে রাখতে হবে পরের দিন তাদেরকে দিয়ে । এখন প্রশ্ন হল আপনি কি প্রথম মাসেই ৩০/৬০টি দোকান ঠিক করতে পারবেন। না, এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে । আপনি হয়তো ১ম মাসে ১০টি দোকান ঠিক করতে পারবেন, পরের মাসে আরো ১০টি এবং এর পরের মাসে আরো ২০টি।

এভাবে হয়তো ৩০/৬০টি দোকান ঠিক করতে আপনাকে ৩-৪ মাস সময় লাগতে পারে। তবে আমাদের চারপাশে যে হারে চায়ের দোকান বাড়ছে, তাতে আপনি যদি প্রতিদিন ৪-৫ ঘন্টা করে সময় দেন তাহলে এক মাসে অন্তত আপনি ২০ টি দোকান ঠিক করা কোন ব্যাপার হবে না। এজন্য দোকানদারকে বোঝাতে হবে, আপনার পণ্যটি ভাল হতে হবে, তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে।

আপনি যদি সময় বেশী দিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, তবে সফলতা আসবেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই। দোকান বাড়লে আপনি ইনভেস্ট বাড়িয়ে লাভের পরিমানও বাড়াতে পারেন। অনেক সময় লাখ টাকা বিনিয়োগ করার পরেও ব্যবসা নাও হতে পারে। তবে এতেও কোনো সমস্যা নেই। চা পাতা কোনো না কোনভাবে তো বিক্রি হয়েই যাবে।

সেক্ষেত্রে আপনার টাকা লোকসান হওয়ার আশঙ্কা নেই। কারণ পণ্য তো আপনার কাছেই থাকবে। এছাড়া আপনি চাইলে প্রথমদিন থেকেই লোক নিয়োগ দিয়ে চা পাতা বিক্রি করতে পারেন। অথবা ব্যবসার পরিধি যখন বৃদ্ধি পাবে তখন কয়েকজন বেকার লোকের চাকরি দিতে পারেন। মফস্বল শহরে নিশ্চয় কম টাকায় চাকরি দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন।

বড় চমক থাকছে আইফোন ১৪ এর ক্যামেরায়

তবে অন্তত এসএসসি পাস এমন লোক নিলে ভালো হয়। যাতে টাকা-পয়সার হিসাবে কোনো সমস্যা না হয়। এছাড়া আপনার এলাকায় খোঁজ নিলে এ ব্যাপারে অভিজ্ঞ কিছু লোক পেতে পারেন। তাদের কাজে লাগাতে পারলে ব্যবসা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa