স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ও কমনওয়েলস গেমসে দারুণ সাফল্য দেখার পর অলিম্পিক গেমসেও ফিরছে ক্রিকেট। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলস (এলএ) অলিম্পিকে ৩৩টি খেলার অন্যতম ডিসিপ্লিন হবে ক্রিকেট। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক।

কোহলি

Advertisement

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। তাছাড়া এ বছরের মেজর লিগ ক্রিকেটও দেশটিতে ছিল দারুণ সাড়া জাগানো আয়োজন। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ফেরাতে এগুলো বড় ভূমিকা রেখেছে সেটি বলাই যায়। তবে লস অ্যাঞ্জেলস লোকাল অরগানাইজিং কমিটির প্রেসিডেন্ট নিকোলো ক্যাম্পরিয়ানি কৃতিত্ব দিয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলিকেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা পৌঁছেছে ২৫ কোটিতে। বিশ্বজুড়ে অ্যাথলেটদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো (৫৮.৫ কোটি) এবং লিওনেল মেসির (৪৬.৪ কোটি) পরেই অনুসারী সংখ্যায় কোহলির অবস্থান (২৬ কোটি)। ক্যাম্পরিয়ানি স্বীকার করেছেন কোহলির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

কোহলিকে নিজের বন্ধু পরিচয় দিয়ে ক্যাম্পরিয়ানি বলেন, ‘খেলাগুলোকে তরুণদের মধ্যে প্রাসঙ্গিক রাখার ক্ষেত্রে শক্তিশালী ডিজিটাল উপিস্থিতির গুরুত্ব আমরা সবাই স্বীকার করি। ক্রিকেট এক্ষেত্রে একটি অনন্য প্লাটফর্ম। আমার বন্ধু বিরাটের (কোহলি) কথাই চিন্তা করুন। অ্যাথলেটদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সর্বাধিক অনুসারী তার (ফেসবুকসহ ৩১.৪ কোটি)। যা লেব্রন জেমস, টম ব্রাডি এবং টাইগার উডসের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। এলএ-২৮ এর জন্য এটি চূড়ান্ত জয়।’

আমিরাতে ভিসা পরিবর্তন জটিলতায় বাংলাদেশিরা

লস অ্যাঞ্জেলসে ক্রিকেট গড়ালে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরবে ক্রিকেট। সবশেষ ১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল। সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেঞ্চ অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করে। এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি বৈশ্বিক এই প্রতিযোগিতায়। ১৯৮৬ সালে এথেন্স অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও পর্যাপ্ত সংখ্যক দল অংশ না নেওয়ায় শেষপর্যন্ত মাঠে গড়ায়নি কোনো বল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.