বিশ্বব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইতিমধ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা আছে। তবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। এ ক্ষেত্রে ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের শুরু হবে।
তবে ওমানে জ্যোতির্বিদদের হিসাবকে সেখানে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়।
এসব হিসাবে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিবেচনা করা হয়। আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ ও রমজানের শুরুর সিদ্ধান্ত নেয় ওমান।
হিসাব অনুযায়ী, আগামী ১৯ মার্চ রমজানের শেষ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর ২৯টি রোজা হতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, বাংলাদেশ সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন। মার্চ মাসের ২১ তারিখ (শনিবার) চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


