জুমবাংলা ডেস্ক : ওমানের শ্রমবাজারের স্বাস্থ্য খাতে কাজ করার জন্য বিদেশি চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। তবে এই খাতে বাংলাদেশসহ চার দেশের ডিগ্রিধারী কোনো চিকিৎসক নেবে না ওমান।

Oman-02

Advertisement

গতকাল বুধবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই বছরের জন্য ওমানের সরকারি হাসপাতালগুলোতে বিদেশি চিকিৎসক নিয়োগ দেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি মাসেই এই নিয়োগের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে। আবেদন করা চিকিৎসকদের চিকিৎসা খাতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই আবেদনে বাংলাদেশ থেকে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসক আবেদন করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, চীন, রাশিয়া ও ইউক্রেন থেকে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসকও আবেদন করতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশে চিকিৎসা খাতে কাজ করতে গেলে একদিকে যেমন দক্ষতার প্রয়োজন হয়, অন্যদিকে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতির প্রয়োজন হয়। বাংলাদেশের ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতি নেই।

এই স্বীকৃতি না থাকার কারণেই কি ওমান বাংলাদেশ থেকে চিকিৎসক নিচ্ছে না, জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিঞা বলেন, ‘ওমান চার বছর আগে থেকেই জানিয়ে আসছে, তারা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী চিকিৎসক নেবে না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.