Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি অনেক সচিব এখনও নাশকতার চেষ্টা করছে : রিজভী
রাজনীতি

অনেক সচিব এখনও নাশকতার চেষ্টা করছে : রিজভী

By Shamim RezaSeptember 20, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Rijve

Advertisement

শুক্রবার বিকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, এদের (আওয়ামী লীগের) সাঙ্গ-পাঙ্গরা সুবিধাবাদীরা এখনও বিদায় নেয়নি, প্রশাসনের অনেক জায়গায় তারা আছে। অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছে। তারা এখনো আছে, তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছে। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে আপনারা সংসদ বিলুপ্ত করেছেন, উপজেলা বিলুপ্ত করেছেন, ইউনিয়নের চেয়ারম্যানরা এখনো বহাল আছে কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ এদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদেরকে হত্যা করেছে। এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছে। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কী করে? এরাতো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে।

স্বৈরাচার শেখ হাসিনার টাকা পাচারের কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশের টাকাতো শেখ হাসিনার না। কিন্তু তিনি অবাধে লুট করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনার আমলে এক লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তার পরিবারের আত্মীয়-স্বজন এমপি মন্ত্রী এবং তার ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। শেখ হাসিনা যত দুর্নীতি করেছে গুম খুনের জননী তার বিচার দৃষ্টান্তমূলক হতে হবে। যাতে কোন রাজনৈতিক দল জনগণের উপর অত্যাচার করে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শুধু ঢাকায় যে মারা গেছে তা নয় গ্রামগঞ্জে মারা গেছে তাদের মারার পেছনে এই ইউপি চেয়ারম্যানরা জড়িত। পুলিশের ছত্রছায়ায় আমাদের নেতাকর্মীদেরকে তারা গুলি করেছে। তারা কী করে এখনো থাকে? তৃণমূলে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায় অবিলম্বে তাদেরকে বাতিল করার আহ্বান জানাচ্ছি।

রিজভী বলেন, শেখ হাসিনা এস আলমকে দিয়ে বিদেশে টাকা পাচার করিয়েছেন। কারণ তিনি জানতেন যদি কখনো পালিয়ে গেলে সেই টাকা তখন নেবেন। এস আলমের কাজের মেয়ের একাউন্টে এক কোটি টাকা এবং কাজের মেয়ের স্বামীকে একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার করা হয়েছে। এই যে উদ্দেশ্য বেপরোয়া।কাজের মেয়ের স্বামীকে প্রিন্সিপাল অফিসার করেছে।প্রিন্সিপাল অফিসার হতে কতটুকু লেখাপড়া জানতে হয় ইউনিভার্সির সবচেয়ে মেধাবী ছাত্র হতে হয় শেখ হাসিনার এটা কিছু যায় আসে না। শেখ হাসিনা যদি পালিয়ে যায় তাহলে তাকে পালবে কে এই কারণে একের পর এক মিডিয়া এবং ব্যাংক এস আলমকে দিয়ে দিয়েছে।

প্রথমবার শুক্রবার চলল মেট্রোরেল, উচ্ছ্বসিত যাত্রীরা

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সৌদি পশ্চিমাঞ্চলের সদস্য সচিব মনিরুজ্জামান তপন, সৌদি আরব পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক মীম সিদ্দিকুর রহমান এমরান, কুয়েত শাখার সদস্য সচিব শওকত আলী, ওমান সভাপতি নুরহুসেন, দুবাইয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, যুবদল সৌদি আরব সভাপতি মুফাজ্জল হুসেন স্বপন, পূর্বাঞ্চলসহ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, জর্দান, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa