জুমবাংলা ডেস্ক : যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যে কেউ হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সোনারগাঁয়ের বারদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে আশীর্বাদপুষ্ট হতে এসে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই, সেসব হাসপাতালগুলো বন্ধ করতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যে কেউ হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডা. সামান্ত লাল সেন বলেন, নারায়ণগঞ্জে একটি শিল্প ঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা- সেটি নিয়ে আমরা চিন্তা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিটি খোলা হবে। এ ছাড়া সরকারের সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।

ডা. সামান্ত লাল সেন আরও বলেন, দেশে প্রান্তিক পর্যায়ে সেবার মান বৃদ্ধি পেলে শহরে রোগীর চাপ কমবে। আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি, একদিনেই সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে এখনো প্রান্তিক পর্যায়ে করোনা যায়নি। যারা বয়স্ক আছেন তারা লোকসমাগম এড়িয়ে চলবেন এবং মাস্ক ব্যবহার করবেন।

লাল ড্রেসে ভরা যৌবন দেখিয়ে সমস্ত সীমা পার করলেন এই সুন্দরী, ভাইরাল ভিডিও

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, ডা. সাবরিনা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.