জুমবাংলা ডেস্ক : দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয়, সেটার বিরুদ্ধে সামগ্রিক অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

Palak

Advertisement

সোমবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে পলক বলেন, ‘অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত হয়েছে। এমনকি অনেক বয়স্ক, রিটায়ার্ড পারসনরাও এর মধ্যে আসছেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি, ৫০ লাখ মানুষ কিভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।’

‘আমরা অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক (বন্ধ) করার চেষ্টা করছি। পাশাপাশি সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন, আমাদের দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়। একটা সচেতনতা আর একটা প্রযুক্তিগত প্রয়োগ, পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ,’ যোগ করেন তিনি।

এ পর্যন্ত কতগুলো জুয়ার সাইট বন্ধ করা হয়েছে- জানতে চাইলে পলক বলেন, ‘আমরা মোট দুই হাজার ৬০০টি জুয়ার সাইট ব্লক করেছি। এখন আমরা মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করছি। এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতে থাকবে।’

‘জুয়ার সাইট বন্ধ করছেন, তারা আবার অন্যভাবে খুলছেন’- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমরা যৌথভাবে বসেছিলাম। আমরা ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি এবং সাইবার সিকিউরিটি এজেন্সি- সবাইকে নিয়ে বসেছিলাম। যার যতটুকু সক্ষমতা আছে, পুলিশ এবং ইন্টেলিজেন্স, সবাই মিলে সম্মিলিতভাবে একটা ড্রাইভ দিচ্ছি।

ফাহাদ ফাসিলের জন্য ৫৬ কোটি টাকা লোকসানের মুখে ‘পুষ্পা টু’

‘আরও উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এটা আমরা ব্লক করতে থাকবো। মিডিয়াসহ বিভিন্ন সোর্সে আমরা যেটা পাচ্ছি, সেটা ব্লক করার চেষ্টা করছি’, যোগ করেন প্রতিমন্ত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.