অনন্তকাল লড়াই করা যেতে পারে এত পরিমাণ অস্ত্রের মজুদ আমেরিকার কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির অস্ত্রের মজুদ নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প লিখেন, ‘আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!’
এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে ‘অনেক উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চার বছরের মেয়াদের শেষের দিকে, বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


