Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্রাহকদের এক বছরের কল রেকর্ড দিতে হবে অপারেটরদের
জাতীয়

গ্রাহকদের এক বছরের কল রেকর্ড দিতে হবে অপারেটরদের

By Tarek HasanFebruary 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দুই মাসের নয়; বরং এখন হতে গ্রাহকদের এক বছরের কল ও এসএমএসের বিস্তারিত রেকর্ড বা সিডিআর দিতে হবে মোবাইল অপারেটরদের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, এতদিন ৬০ দিনের সিডিআর সরবরাহ করত অপারেটররা। তবে বর্তমানে আরও বেশি দিনের সিডিআর চেয়ে আবেদন করছেন অনেকেই। এরইপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে সময় বাড়ানো হয়েছে।

কল ও এসএমএস

Advertisement

কল ডেটা রেকর্ড বা সিডিআর হলো একজন মোবাইল গ্রাহকের একটি নির্দিষ্ট সময়সীমার যাবতীয় তথ্য। এর মধ্যে থাকে গ্রাহকের নাম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাদের সঙ্গে কথা বলেছেন, কলের স্থায়িত্ব, অবস্থান, এসএমএস আদানপ্রদানের সংখ্যা, ব্যবহৃত নেটওয়ার্ক টাইপ– টু জি নাকি থ্রি জি এ সংক্রান্ত যাবতীয় তথ্য।

পারিবারিক, ব্যবসায়িক, ব্যক্তিগত কিংবা আইনগত কারণে মোবাইল ফোন গ্রাহকদের নিজ নম্বরের কল ও এসএমএসের বিস্তারিত বা সিডিআর প্রয়োজন হয়। সিডিআর পেতে বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রমাণপত্র, গ্রাহকের এনআইডি, সক্রিয় সিমসহ স্বশরীরে গিয়ে অপারেটরদের কাছে আবেদন করতে হয়।

এতদিন ৬০ দিনের সিডিআর পেতেন গ্রাহকরা। তবে বিটিআরসি বলছে, বর্তমানে গ্রাহকদের আরও বেশিদিনের সিডিআর প্রয়োজন হচ্ছে।

তাই সিডিআরের সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে বিটিআরসি কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, এখন গত বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এনআইডি ভেরিফিকেশন করে গত এক বছরের জন্য কোনো গ্রাহক যদি চায় তাকে সিডিআর দেয়া হবে।

শুধু গ্রাহক নয়; অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ সিডিআর। কোনো অপরাধী মোবাইল ডিভাইসের সবকিছু ডিলিট বা ফরমেট দিলেও ডিজিটাল ফরেনসিক করে ডিভাইসটি থেকে তথ্য পাওয়া সম্ভব। তখন একমাত্র আস্থার জায়গা হলো সিডিআর। মোবাইল অপারেটররা বলছে, গ্রাহককে এক বছরের সিডিআর দেয়া যাবে। তবে সিস্টেম উন্নয়নের জন্য খানিকটা সময় লাগবে।

এবিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,
ডেটা রিটেইনশনেরও একটি ব্যয় রয়েছে। কারণ এত সময় ধরে যদি আমি তথ্যগুলো রাখতে চাই, তার জন্যও তো একটি ব্যয় আছে। কাজেই এই ক্ষেত্রে আমরা কোনো ফি নেব কি না, এসব বিষয় নিয়ে আমাদের মাঝে এখন আলাপ আলোচনা হচ্ছে।

ফি নিয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, এক্ষেত্রে কি পরিমাণে ফি আরোপ করা হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। এই ফি নির্ধারণের মাধ্যমে আমরা এক বছর পর্যন্ত সিডিআর দিতে পারব।

প্রসঙ্গত, বর্তমানে দেশের ১৯ কোটি গ্রাহককে টেলিকম সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর।

মুলা শাকের নানা গুণ জেনে নিন

সিডিআর পেতে যেসব শর্ত:

১. আবেদনের তারিখের আগের এক বছরের সিডিআর দেয়া হবে। অপারেটররা ৭ দিনের মধ্যে কাস্টমার কেয়ার থেকে সংশ্লিষ্ট গ্রাহককে সিডিআর সরবরাহ করবে।
২. আবেদনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রমাণ-কাগজপত্র, এনআইডি, ব্যবহার করা নিজের সক্রিয় সিমসহ আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
৩. সিডিআরে সকল ইনকামিং, আউটগোয়িং, সব কল ও এসএমএসর সময়, তারিখ ও ব্যাপ্তি থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026
Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa