ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেন, কোনো ধরনের অপরাধ যেন সংঘটিত না হয়, সে জন্য মাঠপর্যায়ের নজরদারি আরও জোরদার করতে হবে।

অপরাধ

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষ যেন সহজেই তাদের কাঙ্ক্ষিত আইনি সেবা থানার মাধ্যমে পেতে পারে, তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, বর্তমানে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এই অবস্থাকে ধরে রাখতে ফুট পেট্রল বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

সভায় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির বিভিন্ন শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সব থানার ওসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.