Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home সিংগাইরে কাউন্সিলর প্রার্থীকে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ
জেলা প্রতিনিধি
ঢাকা বিভাগীয় সংবাদ

সিংগাইরে কাউন্সিলর প্রার্থীকে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ

জেলা প্রতিনিধিSaiful IslamNovember 17, 20252 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শের আলীর ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পৌর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Singair

হামলার শিকার শের আলীর স্ত্রী রেবেকা খাতুন সিংগাইর থানায় আব্দুর রহমান, মো. জালাল, গোলাম নবী, ছবু ও শাহ আলমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের নেতৃত্বে শের আলীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে শের আলীর বাম হাত ভেঙে যায় এবং তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শের আলী আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করে প্রচারণা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ আব্দুর রহমান কয়েকদিন আগে প্রকাশ্যে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। সেই ঘটনার জের ধরেই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

অভিযুক্ত আব্দুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে তার ভাই জালাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “শের আলী নিজেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের প্যানেলে যুক্ত হয়ে সে আগে নির্বাচনও করেছে। মুজিব কোট ও নৌকার ব্যাচ পড়া তার ছবিও আছে। শের আলীর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এমন অভিযোগ আনা হয়েছে। ”

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘থানায় অভিযোগ কাউন্সিলর ঢাকা প্রতিপক্ষের প্রার্থীকে বিভাগীয় সংবাদ সিংগাইরে হামলা
Related Posts
DR

প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহনন

December 9, 2025
Abduction of a businessman in Nikunja

নিকুঞ্জে ব্যবসায়ী অপহরণ : ত্রাস ‘গুন্ডা জসিম’সহ গ্রেফতার ৭

December 9, 2025
শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাটে ১৫ বিজিবির শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

December 9, 2025
Latest News
DR

প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহনন

Abduction of a businessman in Nikunja

নিকুঞ্জে ব্যবসায়ী অপহরণ : ত্রাস ‘গুন্ডা জসিম’সহ গ্রেফতার ৭

শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাটে ১৫ বিজিবির শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে মৎস্য চাষে বাধা

ধামরাইয়ে মৎস্য চাষে বাধা : ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, বিপাকে কৃষক

Manikganj

মানিকগঞ্জ ট্রাফিক বিভাগ: অবৈধ পরিবহনে লাগামহীন বাণিজ্য!

পাঁচ সন্তানের জন্ম

দশ বছর নিঃসন্তান থাকার পর চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

বেরোবি শিক্ষার্থী পরিষদ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে শিবিরের প্যানেল ঘোষণা

Manikganj

রেস্টুরেন্টে বসে পৌর প্রকৌশলীর ঘুষ গ্রহণের অভিযোগ, টাকা গুনার ছবি ভাইরাল

Fish

জেলের জালে ৭১ কেজির বিশাল বাঘাআইড়, ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি

সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.