টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। রবিবার ভারতের ওড়িশা রাজ্যের তালসারিতে সমুদ্রের পানিতে ডুরে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে অবস্থান করছিলেন রাহুল। শুটিংয়ের এক পর্যায়ে তিনি সমুদ্রে নামলে হঠাৎ তলিয়ে যান। পরে উপস্থিত টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ধারাবাহিকটিতে তার সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কয়েকটি দৃশ্য ধারণ করতে গিয়েছিলেন। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
ভাস্কর আরও বলেন, একজন সুস্থ ও প্রাণবন্ত মানুষ এভাবে চলে যাবেন, তা কল্পনাও করা যায় না। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
রাহুলের আকস্মিক প্রয়াণে টলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


